Posts

Showing posts with the label মুভি

WELCOME HOME(2020)

Image
  Disturbing movie🚫 শহর থেকে দূরে জনমানবশূন্য এলাকা। যতদূর চোখ যায় সবুজ জঙ্গল-ডোবায় ভরপুর। মানুষের চিহ্ন নেই। একটি মাত্র দ্বিতল ভবন।" - এমন উপমা দিলে চোখের সামনে ভেসে ওঠে ভৌতিক কোনো বাড়ির প্রতিচ্ছবি। ওসব বাড়িতে কেউ যেতে চাইবে না। বিনা দাওয়াতে তো নয়ই, এমনকি নিমন্ত্রণ দিলেও নয়। এমন একটি বাড়ির সামনে এসে মোটরবাইক থামান এক ভদ্রলোক। পিপাসা পেয়েছে তার। কিন্তু বোতলের পানি শেষ। আরও একটি কারণ ছিল দাঁড়ানোর। বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না, প্রসব বেদনায় কাতর মায়ের চিৎকার। শুরুতেই সকলকে একটা ধাক্কা মেরে পরিচালক চলে আসেন আনুজা নামক চাকরিজীবী নারীর কাছে, যিনি এক সরকারি স্কুলের শিক্ষিকা। মাঝবয়সী, অবিবাহিত নারী। বিয়ে ঠিক হয়ে আছে। হবু স্বামী চায় না তিনি চাকরি করুক। ওদিকে আনুজা চান নিজের পায়ে দাঁড়াতে। পরের দৃশ্যে সহকর্মী নেহাকে নিয়ে আনুজা বের হয় আদমশুমারি করতে। তালিকায় সবার শেষে থাকা বাড়ির অবস্থান সমন্ধে খাতায় ঠিকঠাক তথ্য নেই। আনুজার স্কুটারে চড়ে দুজন বেরিয়ে পড়ে অনুসন্ধানে। একসময় পেয়েও যায়। জনমানবহীন ওই বাড়িতে যেতে নেহার মন সায় দেয় না। আনুজা ভাবে- একবার যখন এলাম, একটা মাত্র বাড়ি বাকি; শে...

GIRL IN THE BASEMENT(2021)

Image
   হুমায়ূন আহমেদ এর একটা উক্তি আছে, “পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই।” এই উক্তিটিকেই মিথ্যে করে দিয়েছিলো ২০০৮ সালে প্রকাশ হওয়া অস্ট্রিয়ার একটি ঘটনা। এক বাবা যার নাম জোসেফ ফ্রিটজেল। সে নিজের মেয়েকে এক যুগেরও বেশি সময় ধরে বেসমেন্টে বন্দী করে রেখেছিলো এবং ধর্ষন করেছিলো। সেখান থেকে জন্ম নেয় ৭টি শিশু। আর এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে মুভি Girl In The Basement. মুভির শুরুটা হয় সারা নামের মেয়েকে দিয়ে। সারার বাবা ডন, তাঁকে নিয়ন্ত্রণ করতে চায়। কেননা, মেয়ের অবাধ চলাফেরা ও স্বাধীনচেতা চিন্তাধারায় সে ক্ষুব্ধ। সে চায় সারা তার কথা মতো চলবে। কিন্তু সারা তার মতো করেই স্বাধীন ভাবে চলতে চায়। কিছুদিন পরই সারার ১৮ তম জন্মদিন। তাই সে ১৮ বছর হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তার ইচ্ছে ১৮ বছর হলেই সে তার পরিবার ছেড়ে চলে যাবে এবং তার বয়ফ্রেন্ডের সাথে প্রত্যেকটা স্টেট ঘুরে বেড়াবে। আলাদা এক স্বাধীন জীবন কাটাবে, যেখানে কেউ তাকে বাধা দেবে না। সারার মা ও ছোট বোনও এই ব্যাপারে তাকে অনেক সমর্থন দেয়। তবে এই ব্যাপারটা তার বাবা হঠাৎ জেনে ফেলে। কিন্তু ১৮ তম জন্মদিন আসার আগেই তথা ১৯৮৪ সালের ২...

THE PRODIGY(2019)

Image
Ohio তে একজন সিরিয়াল কিলারকে যেসময় তার ফার্মহাউসে রেইড করে মেরে ফেলা হয় ঠিক সেসময়'ই Pennsylvania তে সারা আর জনের কোলে জন্ম নেয় একটি ছোট্ট শিশু-মাইলস। কিন্তু মাইলস যতই বড় হতে থাকে ততই ওর মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ করতে থাকে ওর মা। মাইলসের দু চোখের দুটি মনি ছিল ভিন্ন দুটি রঙের। সে যথেষ্ট বুদ্ধিমান ছিল এবং ঘুমের ঘোরে সে হাঙেরিয়ান ভাষায় কি সব যেন বলতে থাকে। তাই এক সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হয় সারাকে। উনি বলেন মাইলসের ভেতরে আসলে অন্য এক অতৃপ্ত আত্মার বসবাস। মাইলস যা করে তা আসলে ও করে না। সেই অশরীরি আত্মাই ওর দিয়ে করিয়ে নেয় এবং সেই আত্মা তার অসম্পূর্ণ কাজটি শেষ করার জন্য মাইলসের শরীরে বাসা বেঁধেছে। যতদিন সেই কাজটি না শেষ হচ্ছে ততদিন মুক্তি নেই মাইলসের। এদিকে বিপদ আরো ঘনিয়ে আসে। বাড়ির কুকুরটাকে মেরে ফেলে মাইলস। গাড়িতে ওর বাবাকে পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করে। তারপর যা ঘটে সেটি ছিলো টুইস্ট। তবে যারা পূণর্জন্মে বিশ্বাসী না তাদের গল্পটা ভালো না লাগতে পারে, কিন্তু ভৌতিক ফিল নেয়ার জন্য এই মুভি দেখাই যায়।   🎬The Prodigy(2019) 💡IMDB: 5.9/10 💡Rotten Tomatos: 42% 💡My Rating: 7/10   ব...

PREDESTINATION(2014)

Image
কিছু টেম্পোরাল এজেন্ট আছে যাদের কাজ হলো অপরাধ সংগঠিত হবার আগে টাইম ট্র‍্যাভেলের মাধ্যমে তা থামানো! এরা তাদের টাইম মেশিনের মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ৫৩ বছর পর্যন্ত সামনে বা পেছনে যেতে পারে। জিরো পয়েন্ট হলো ১৯৮১ সাল! টাইম মেশিন আবিস্কারের সাল! মুভিতে একজন দক্ষ টেম্পোরাল এজেন্ট, মার্চ ১৯৭৫ সালের একটি ভয়াবহ বোমা বিস্ফোরন থামানোর মিশন হাতে নিয়ে নামে, যে বিস্ফোরনটি ঘটিয়েছিলো ফিজল বম্বার নামে একজন সন্ত্রাসী। টাইম ট্র‍্যাভেলের মাধ্যমে এই বোমা হামলা থামানোর মিশনে ঘটে যায় বেশ কিছু অদ্ভুদ ঘটনা যার বেশিরভাগই মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট। নিঃসন্দেহে এই মুভি যেকারোই মাথার উপর দিয়ে যাবে। কি হচ্ছে না হচ্ছে, তা বুঝার জন্য কমপক্ষে দুইবার এই মুভি দেখা আবশ্যক।   🎬Predestination(2014) 💡IMDB: 7.4/10 💡Rotten Tomatos: 84% 💡My Rating: 8/10  

WELCOME HOME(2020)

Image
Disturbing movie🚫 শহর থেকে দূরে জনমানবশূন্য এলাকা। যতদূর চোখ যায় সবুজ জঙ্গল-ডোবায় ভরপুর। মানুষের চিহ্ন নেই। একটি মাত্র দ্বিতল ভবন।"- এমন উপমা দিলে চোখের সামনে ভেসে ওঠে ভৌতিক কোনো বাড়ির প্রতিচ্ছবি। ওসব বাড়িতে কেউ যেতে চাইবে না। বিনা দাওয়াতে তো নয়ই, এমনকি নিমন্ত্রণ দিলেও নয়। এমন একটি বাড়ির সামনে এসে মোটরবাইক থামান এক ভদ্রলোক। পিপাসা পেয়েছে তার। কিন্তু বোতলের পানি শেষ। আরও একটি কারণ ছিল দাঁড়ানোর। বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না, প্রসব বেদনায় কাতর মায়ের চিৎকার। শুরুতেই সকলকে একটা ধাক্কা মেরে পরিচালক চলে আসেন আনুজা নামক চাকরিজীবী নারীর কাছে, যিনি এক সরকারি স্কুলের শিক্ষিকা। মাঝবয়সী, অবিবাহিত নারী। বিয়ে ঠিক হয়ে আছে। হবু স্বামী চায় না তিনি চাকরি করুক। ওদিকে আনুজা চান নিজের পায়ে দাঁড়াতে।  পরের দৃশ্যে সহকর্মী নেহাকে নিয়ে আনুজা বের হয় আদমশুমারি করতে। তালিকায় সবার শেষে থাকা বাড়ির অবস্থান সমন্ধে খাতায় ঠিকঠাক তথ্য নেই। আনুজার স্কুটারে চড়ে দুজন বেরিয়ে পড়ে অনুসন্ধানে। একসময় পেয়েও যায়। জনমানবহীন ওই বাড়িতে যেতে নেহার মন সায় দেয় না। আনুজা ভাবে- একবার যখন এলাম, একটা মাত্র বাড়ি বাকি; শেষ ...

THE PRESTIGE(2006)

Image
একটা পানিভর্তি কাঁচের বাক্স, প্রেম, অভিনয়, বন্ধুত্ব, প্রতিযোগিতা, শত্রুতা, একটি রাবার বল, স্বার্থপরতা, ঘাড়ত্যাড়ামি, পিওর ম্যাজিক অথবা ইলুয়েশন, আত্মত্যাগ! প্রতিটা জাদুর কৌশলে মোট তিনটি অংশ থাকে। প্রথম ধাপকে বলা হয় The Pledge, যেখানে জাদুকর সামান্য কিছু একটা দেখায়(একগুচ্ছ তাশ,একটি পাখি বা একটি বাক্স)। দ্বিতীয় ধাপকে বলা হয় The Turn, এই অংশে জাদুকর ওই সাধারণ বস্তুটা দিয়েই অসাধারণ কিছু একটা করে।যেমন বস্তুটিকে অদৃশ্য করে ফেলা বা এটাকে অন্য বস্তুতে রুপান্তর করা।  কিন্তু এখানেই জাদু শেষ নয়।এখনো সবচেয়ে কঠিন ধাপটি রয়ে যায়।যেখানে আপনাকে ওই বস্তুটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হয়। এই ধাপটিকেই জাদুকররা নাম দিয়েছেন The Prestige. বর্ডেন এবং অ্যান্জিয়ার দুজন সহকারী জাদুকর। তারা একসাথে লন্ডনের বিভিন্ন থিয়েটারে জাদু দেখিয়ে জীবিকা নির্বাহ করে। একদিন জাদু দেখানোর সময় বর্ডেনের ভুলের কারনে অ্যান্জিয়ারের স্ত্রী মারা যায়।স্বভাবতই এইজন্য অ্যান্জিয়ার বর্ডেনের উপর তীব্র রাগান্বিত হয়ে যায়। এরপর মুভির প্লট আবর্তিত হয় দুই আলাদা জাদুকর ড্যান্টন(অ্যান্জিয়ার) এবং বর্ডেন এর মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব এবং একজন আরেক...

GONE GIRL(2014)

Image
  এক বিবাহিত নারীর তার বিবাহবার্ষিকীতে হারিয়ে যাওয়ার গল্প!  শুধুই কি হারিয়ে যাওয়া?   এই মুভিতে প্রচুর থ্রিল আছে। হারিয়ে যাওয়া অ্যামি সাধারণ কোনো ব্যক্তি নন! সে বাচ্চাদের জন্য জনপ্রিয় 'Amazing Amy' বইয়ের লেখিকা। তাই তার হারিয়ে যাওয়ার ঘটনায় রাতারাতি মিডিয়ার চোখে খলনায়কে পরিণত হলেন তার স্বামী নিক। খুনের অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে। ওদিকে অ্যামি বিবাহবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্লু দিয়ে আয়োজন করে রেখেছে চিরাচরিত ট্রেজার হান্টের। কি আছে সেই ট্রেজার হান্টে?   সত্যিই কি অ্যামির খুনী তার স্বামী? নাকি কিডন্যাপ করা হয়েছে তাকে? নাকি এই হারিয়ে যাওয়ার পেছনে লুকিয়ে আছে কোনো না বলা রহস্য? নাকি প্রতিশোধের ভয়াবহতা প্রকাশ পাবে শেষ অব্দি!   🎬Gone Girl(2014) 🎞 Director: David Fincher 💡IMDB: 8.1/10 💡Rotten Tomatos: 88% 💡My Rating: 9/10    

MULLHOLAND DRIVE(2001)

Image
  কিছু কিছু মুভি প্রথমবারে বুঝতে আপনার কষ্ট হবে। মূলহল্যান্ড ড্রাইভ তেমনি একটি মুভি। অনেকে বলেন, এই মুভির ডিরেক্টর ডেভিড লিঞ্চ একজন সিজোফ্রেনিয়া রোগী ছিলেন। এবং তার মুভিগুলোতে এর বাস্তব প্রতিফলন দেখা যায়। মুভির শুরুটা হয় মূলহল্যান্ড ড্রাইভে একটা কার এক্সিডেন্ট দিয়ে। গাড়িতে থাকা মেয়েটা যখন বুঝতে পারে এটা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র, সে তখন পালিয়ে চলে আসে। পালিয়ে এসে সে একটি এপার্টমেন্টে আশ্রয় নেয়, যেটি বেটি নামে একজন অভিনেত্রী হতে চাওয়া মেয়ের আন্টির এপার্টমেন্ট। বেটি সেখানে থাকার জন্য এসেছে। এদিকে আশ্রয় নেওয়া মেয়েটা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাম-ঠিকানা কিছুই মনে নেই তার। তবে তার ব্যাগে বেশকিছু ডলার এবং একটি নীল রঙের চাবি পাওয়া যায়। সকালে বেটি তার আন্টির এপার্টমেন্টে উঠে মেয়েটাকে দেখে অবাক হয় এবং কথা বলার পর সবকিছু জানতে পারে। এরপর দুজনে মিলে অচেনা মেয়েটির পরিচয় খুঁজতে শুরু করে। কে এই মেয়েটা? এবং কেনই বা তাকে কেউ মারতে চায়? বাফটা ফিল্ম এওয়ার্ডে, বেস্ট ইডিটিং ক্যাটাগরিতে পুরষ্কার জেতা মুভিটিকে আপাতদৃষ্টিতে সাধারণ একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলে মনে হলেও, মুভির মূল বিষয়বস্ত তুলনামূলক ...

THE REVENANT(2015)

Image
  লিওনার্দো ডি ক্যাপ্রিওর অধরা সেই অস্কার এনে দেওয়া মুভি। আমাদের নতুন করে উঠে দাঁড়ানোর, সাহস জুগিয়ে সামনে এগিয়ে যাবার প্রেরণা হতে পারে মুভিটি।  মুভির কাহিনী ১৮২০ সালের। একটি শিকারী দল, যারা মূলত বন থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে আসে, তাদের নিয়েই মুভির গল্পটা এগিয়ে যায়। এই শিকারী দলের সাথে আছে হগ গ্লাস নামে একজন, যিনি এখানকার রাস্তা সম্পর্কে খুব ভালোভাবে জানেন। এবং তার সঙ্গে তার ছেলেকেও নিয়ে এসেছেন এই শিকারে। তো এর মাঝে গ্লাসদের ক্যাম্পে দুর্বৃত্তরা আক্রমণ করে এবং বেশ কয়েকজন শিকারী নিহত হয়। গ্লাসসহ অন্যরা সেখান থেকে পালিয়ে গিয়ে বনের এক জায়গায় আশ্রয় নেন। সেখানে গ্লাস ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হন। বলা যায়, একদম মরতে মরতে বেঁচে ওঠেন তিনি। এরপর তাকে নিয়েই তার সঙ্গীরা রওনা দেন। কিন্তু এভাবে আধমরা একজনকে বয়ে নিয়ে এগিয়ে যাওয়াটা সময়সাপেক্ষ। তাই সিদ্ধান্ত হয় গ্লাসকে মেরে ফেলার! কি হবে এরপর? জানতে হলে দেখে ফেলুন দারুণ এই মুভিটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভিটি ৩ টি ক্যাটাগরিতে অস্কার এবং সবমিলিয়ে ৯২ টি পুরষ্কার লাভ করেছে। অন্তত লিওনার্দো ডি ক্যাপ্রিওর কাছে মুভিটি বেশ স্মরণীয় হয়ে থাকবে।...

SURVIVAL FAMILY(2017)

Image
  এটি ২০১৭ সালে মুক্তি পাওয়া একটি জাপানিজ চলচিত্র। যেখানে একই সঙ্গে এডভেঞ্চার, হাস্যরস এবং বাস্তবতায় টিকে থাকার চেষ্টাগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইয়োশিউকি এবং তার পরিবার টোকিওতে বসবাস করেন। স্বভাবতই শহুরে জীবনযাপনে তারা অভ্যস্ত। তাই গ্রামের দিকের লাইফস্টাইল, খাবার কিছুই তাদের পছন্দ নয়। হুট করে, একদিন সকালে পুরো জাপান বিদ্যুৎহীন হয়ে পরে। এমনকি কোন ধরণের ইলেকট্রনিকস যন্ত্রপাতিও কাজ করা বন্ধ করে দেয়। ইয়োশিউকির অফিস এবং তার ছেলে-মেয়ের স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এদিকে ব্ল্যাকআউটের কারণে নাগরিক জীবনে স্থবিরতা নেমে আসে। খাবার এবং পানির অভাব যখন তীব্র হয়, তখন মানুষ গ্রামের দিকে ছুটে যেতে থাকে। এই কঠিন পরিস্থিতিতে, খাবার এবং পানি ছাড়া সবকিছুই মূল্যহীন হয়ে পরে। ইয়োশিউকিও তখন পরিবার নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পরিবারের চারজন সদস্য এবং তিনখানা সাইকেল। শুরু হয় তাদের যাত্রা। এগিয়ে যেতে থাকে মুভির গল্প। গল্পের সাথে সাথে আপনিও এগিয়ে যাবেন ইয়োশিউকি পরিবারের একজন সদস্য হয়ে। তাদের হাসি-কান্না আপনাকে তীব্রভাবে ছুঁয়ে যাবে। শিনোবি ইয়াগুচি পরিচালিত এ মুভিটি ফারো আইল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ী...

EXAM(2009)

Image
  Exam(2009) Thriller, Mystery. আপনি এমন একটা জবের জন্য আবেদন করলেন যেখানে চাকরি করলে লাইফ মোটামুটি সিকিউর। মাসিক বেতনও বেশ উচ্চপর্যায়ের। কিন্তু সেখানে জবে ঢুকতে হলে একটা পরীক্ষা দিতে হবে। আপনি পড়াশুনা করে পরীক্ষা দিতে গেলেন। কিন্তু পরীক্ষাটাও মামুলি কোন বিসিএস পরীক্ষা না। চান্স পেতেই হবে সবাই এরকম একটা মনোভাব নিয়েই পরীক্ষা দিতে গিয়েছে। আপনি হলে গিয়ে দেখলেন, সেখানে প্রতিটা সিটে উত্তরপত্র রাখা আছে, এবং সেটার ওপরে কোন নাম নেই শুধু ক্যান্ডিডেট ১, ক্যান্ডিডেট ২.... এরকম লেখা। কিছুক্ষণ পর হলে পরীক্ষক একজন পিস্তলধারী গার্ডসহ আসলেন। তিনি আপনাকে বেশ কয়েকটা নিয়ম বলে গার্ডকে রেখে চলে গেলেন। যেমন, আপনি আপনার উত্তরপত্র নষ্ট করতে পারবেন না, হল থেকে বাইরে যেতে পারবেন না, পরীক্ষক বা গার্ডের সাথে কোন যোগাযোগ/প্রশ্ন করতে পারবেন না। যদি আপনি এর কোনটা করেন তাহলে আপনি ডিসকোয়ালিফাইড, গার্ড আপনাকে রুম থেকে বের করে দিবেন। সময় ৮০ মিনিট, ১ টা প্রশ্ন, ১ টাই উত্তর। কিছু নিয়মকানুন এবং আপনার পরীক্ষা শুরু। টাইম শুরু হওয়ার পর আপনি কাগজ উল্টে দেখেন এখানে কোন প্রশ্নই লিখা নেই! অন্যরকম একটা দারুণ মুভি। প্রতি মুহুর্...

THE BODY(2012)

Image
  The Body-El Cuerpo(2012) Thriller, Mystery. ঔষুধ কোম্পানীর মালিক এবং বেশ ধনী একজন মহিলা লস এন্জেলস থেকে ফেরার পর হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। কিন্তু মর্গে রাখা তার লাশ সেদিন রাতেই হারিয়ে যায়। মর্গের গার্ড কিছু একটা দেখে দৌঁড়ে পালানোর সময় কার এক্সিডেন্ট করে। গার্ড কি দেখে এতটা ভয় পেল? আর লাশটাই বা কোথায় গেলো? পুলিশ প্রথমিকভাবে মহিলার ইয়ং স্বামীকে সন্দেহ করে। কিন্তু তার স্বামী কেন স্ত্রীর লাশ লুকিয়ে রাখবে। তাছাড়া লাশটা সে বের করলো কিভাবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে মুভিটি। মুভির গল্প শুনে হরর মনে হলেও এটা মোটেও কোন হরর মুভি না। একদমই সাদাসিধে থ্রিলার একটা মুভি যার শেষটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। এটার ডিরেক্টর অরি'ওল'! পাওলো গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর পুরুষ্কার পেয়েছিলেন। এক বসায় দেখে ফেলতে পারেন ছোট্ট আকারের এই টুইষ্টে ভরা মুভিটি। আমি নিশ্চিত এই সময়ে আপনি ২০ প্যাকেট চিপসের বেশি শেষ করতে পারবেন না। Personal Rating: 8/10 IMDB Rating: 7.6 Rotten Tomatoes: 79%

KUMBALANGI NIGHTS(2019)

Image
      Kumbalangi Nights(2019) Drama, Thriller.   এটা একটা অসমাপ্ত বাড়ির গল্প। এখনও নির্মানাধীন, প্লাস্টারও করা হয়নি। চার ভাই সাজি, বনি, ববি, ফ্রাংকি এখানেই থাকে। এদের জীবনের গল্প, ভালোবাসার গল্প, সম্পর্কের টানাপোড়েন কিংবা কষ্ট নিয়েই গল্পটা এগিয়ে যায়৷ এবং শেষদিকে সহজ সরল গল্পটা নাটকীয়ভাবে মোড় নেয়। নগদে পল্টি মেরে ক্যাচ করে ড্রামা থেকে থ্রিলারের দিকে এগিয়ে যায়, যদিও প্রথম থেকেই একটা রহস্য রহস্য ভাব থাকে।    আমি মালায়ালাম মুভি দেখি ওদের অসাধারণ সিনেমাটোগ্রাফির জন্য। অনেকটা চোখের শান্তি। গ্রামের পরিবেশ বেশ সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলতে পারে। এই ছবিটাও সেরকমই...    রোমান্টিক প্রেম, শিহরণ জাগানো ধোঁয়াশা, বাস্তবিক একশন কমবেশি সব মাল মশল্লাই মুভিটার মধ্যে আছে। দেখতে দেখতে মনে হবে আপনিও এই বাড়িটারই একজন সদস্য, এদের আনন্দ-বেদনার সাথে আপনিও জড়িত৷ মুভিটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এর অভিনয়। একেকজন অভিনেতা একেকটা হাইড্রোজেন বোমা, পুরাই ফাটায়া দিছে।    এন্ডিংয়ের মতো আমিও এরকম গিফট পেতে চাই। ছবি দেখে কেউ আবার এটাকে পুরাটাই রোমান্টিক ড্রামা ভাইবেন না, হালকা...

THE OUTLAWS(2017)

Image
  The outlaws(2017) Action, Crime.      সাউথ কোরিয়ার এক এলাকার দুইটা গ্যাং সবসময় একজন আরেকজনের সাথে লাইগাই থাকে। আর পুলিশের ডিটেকটিভ দুইদিন পর পর তাদের মিলায় দেয়। যদিও এরা কোনভাবেই নিজেদের আধিপত্য হারাতে চায় না। অবস্থাটা এমন, গ্যাং আছে সমস্যা নাই, থাকুক তারা মিলেমিশে। কিন্তু কোন খুনখারাবি চলবে না, পুলিশও খুশি, তারাও খুশি। কিন্তু....   চায়না থেকে এক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এই এলাকায় ঢুকে পরে, টাকার জন্য এই মালটা সবকিছুই করতে পারে। এলাকার দুই গ্যাংয়ের একটার মেম্বার এই চায়নিজের থেকে ৩০,০০০ টাকা ধার নেয় কিন্তু সময়মতো পরিশোধ করতে না পারায় এর হাত হাতুড়ি দিয়ে ছেইঁচা দেওয়া হয়৷ তো বেচারা হাত হারায়া তার গ্যাং লিডারকে কল করে, গ্যাং লিডার আইসা একটু ভাব নেয়। জিজ্ঞেস করে, কিরে তুই কেডা?? এবং ছোটখাটো অপমান করে। বিনিময়ে চাইনিজটা গ্যাং লিডারকে ৬ টুকরা করে ময়লার ভাগারে ফালায় রাখে এবং আরো কিছু টুকটাক কাহিনীর পর পুলিশের টনক নড়ে।    এরপরই মূলত শুরু হয় আসল খেলা। পুলিশ হন্যে হয়ে চাইনিজটারে খুঁজে আর চাইনিজটা লুকায় লুকায় নানাবিধ অপরাধ করতে থাকে। একদম অলিম্পিক লেভেলের চোর পুলি...

ORPHAN(2009)

Image
  Orphan(2009) Thriller   এক দম্পতির এক ছেলে এবং এক মেয়ে আছে। তাদের সংসার অত্যন্ত আনন্দের, সুখের সংসার যাকে বলে। কিন্তু মেয়েটা কথা বলতে পারে না। এই কারণে বা যেই কারণেই হোক, এই দম্পতি আবার সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছিলো। কিন্তু তাদের তৃতীয় সন্তান(মেয়ে) মৃত জন্মগ্রহন করে। যেটা মহিলাটার জন্য ট্রমার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য তারা দুজনে মিলে ডিসিশন নেয়, একটু বড় দেখে একটা মেয়েকে তারা দত্তক নিবে।    দত্তক নেওয়ার জন্য তারা স্থানীয় এতিমখানায় যোগাযোগ করে এবং এস্থার নামের একটা মেয়েকে দত্তক নিয়ে আসে। কিন্তু সমস্যার শুরু হয় এরপর থেকেই। তাদের সাজানো সংসারে প্রতিনিয়তই ঘটতে থাকে অদ্ভুত এবং রহস্যময় ঘটনা। ফুলফিল থ্রিলার এবং হালকা হরর ফিল আসবে মুভিটা দেখে। একবার শুরু করলে শেষ না করে চোখ ফিরাতে পারবেন না। প্রতিটা সিনে আপনার মনে হবে এরপর কি হতে চলেছে? তীব্র উত্তেজনা।   এবং একদম শেষে দারুণ একটা টুইস্ট আছে। মুভি সম্পর্কে এর থেকে বেশি কিছু বলা যাবে না, স্পয়লার হয়ে যাবে। যদি মুভিটা দেখতে চান তাহলে আপনার উচিত হবে এটা সম্পর্কে একদমই না জেনে তারপর দেখা শুরু করা। ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো জোস ...

THE RAID:REDEMPTION(2012)

Image
  The raid:Redemption(2012) Action, Martial Arts.     তামা রিয়াদী নামে একজন গ্যাং লিডার অনেক বছর ধরেই একটা ১৫ তলা ভবন দখল করে নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই বিল্ডিং এ যাদেরকে সে ভাড়া দেয় তারা সবাই হিংস্র এবং অভিজ্ঞ। এজন্য তার প্রতিপক্ষ অনেক দলই এই বিল্ডিং আক্রমণ করতে এসে নিজেরাই হাওয়া হয়ে গেছে।    একজন বয়স্ক আর্মি কমান্ডারের নির্দেশনায় একদিন সকালে একটা ২০/২২ জনের সোয়াট টিম এই বিল্ডিং দখল করতে আসে। এই টিমের একজন নতুন সদস্য হলো রামা, যার ওয়াইফ বর্তমানে প্রেগনেন্ট৷ এই রামাই হলো সিনেমার মূল নায়ক। তামা রিয়াদী এই ভবনের ১৫ তলায় বসে সিসি ক্যামেরা দিয়ে সকল কিছু পর্যবেক্ষণ করে। সোয়াট টিমের মূল উদ্দেশ্য হলো ১৫ তলায় গিয়ে তামাকে আটক করে নিয়ে যাওয়া।    সোয়াট টিম যখন বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে এবং একেক তলা করে দখলে নিতে থাকে তখন তামা রিয়াদী তার পরিকল্পনা অনুসারে আগাতে থাকে। স্নাইপার এটাকের শিকার হয় এই সোয়াট টিম। এবং আফটার সামটাইম তারা জানতে পারে তারা একটা ফাঁদে পরে গেছে। এই মুহুর্তে তারা এই বিল্ডিং থেকে বের হতে পারবে না, এমনকি বিল্ডিং দখল করতে না পারলে তারা কেউ জ...

FABRICATED CITY(2017)

Image
  Fabricated City(2017) Action, Thriller.   কোন ইয়ো অনলাইন গেমে আসক্ত একজন মানুষ৷ যে নরমালি গেমস আর বাস্তব জীবনের মাঝে পার্থক্য করতে পারে না। মানে সেই লেভেলের গেমসখোর। গেমসের মধ্যে সে একজন কমান্ডার এবং তার গ্রুপে আরো তিনজন আছে, যারা সবসময় একটা টিম হিসেবে খেলে। বাস্তব জীবনে যদিও সে একজন মার্শাল আর্ট দলের সদস্য, কিন্তু তার জীবন কেটে যাচ্ছে ভার্চুয়াল গেমার হয়ে। পরিবারের সদস্য দুইজন, সে ও তার মা। তারা বড়লোক পাবলিক না হওয়ায় ইয়ো সাইবার ক্যাফেতে গিয়ে গেমস খেলে।   একদিন গেমস খেলতে গিয়ে দেখে তার আগে এই সিটে যে খেলেছে সে একটা মোবাইল রেখে গেছে। এবং গেম শেষ করার পর ওই মোবাইলে একটা ফোনকল আসে। ফোনকলটা ছিলো ফোনের মালিকের। ফোনের মালিক ফোন নিয়ে তার বাসায় আসতে বলে এবং বিনিময়ে তাকে কিছু টাকা দিতেও চায়। তো গেমার্স ভাইজান ফোনটা ফেরত দিতে যায় এবং সে একটা খুনের মামলায় ফেঁসে যায়। এরপরই কাহিনী শুরু।   মূলত এইটা একটা থ্রিলার মুভি। মুভির কাহিনীটাও খুব সুন্দর। পাশাপাশি মেয়েদের জন্য বলতেছি, নায়কটা খুবই কিউট। থ্রিলারের পাশাপাশি কিছু একশন এবং একটা সুন্দর গল্পের জন্য মুভিটা দেখা যেতেই পারে।  ...

FORGOTTEN(2017)

Image
  Forgotten(2017) Thriller, Mystery.     ১৯৯৭ সাল। আপনি ২১ বছর বয়সী একজন ছাত্র। আপনারা অল্প কিছুদিন হলো বাসা পরিবর্তন করে নতুন একটা বাসায় উঠেছেন। কিন্তু শুরু থেকেই আপনার কেন জানি মনে হচ্ছে বাসাটা আপনি আগেও দেখেছেন। অনেক পরিচিত পরিচিত লাগতেছে। যাইহোক, এতকিছু না ভেবে আপনি এই বাসাতেই থাকতেছেন এবং একদিন ঘুম থেকে উঠে মনে হলো, আপনার বাবা, মা, ভাই কেউ আপনার আসল বাবা মা না। তারা সবাই একেকজন অভিনেতা, আপনার সঙ্গে তারা অভিনয় করতেছে। কাহিনী এখানেই শেষ না।   আপনি বিষয়টা জানানোর জন্য পুলিশের কাছে গেলেন। এবং জানতে পারলেন, আপনি ৪১ বছর বয়সের একজন যুবক। অথচ আপনি জানতেন এটা ১৯৯৭ সাল কিন্তু পুলিশ বলতেছে এটা ২০১৭ সাল আপনার ফিলিংসটা কেমন হবে? কোন লেভেলের এক্সপায়ার্ড গাঁজা খাইলাম! কিন্তু ঘটনা আদতে সত্য। আপনি কোন গাঁজা খাননি। এটাই হলো এই মুভির কাহিনী   একদিন ঘুম থেকে উঠেই আপনার বয়স বেড়ে গেলো ২০ বছর। কিন্তু কেন? এর পিছনের কাহিনী কি? আপনার সাথে এরকমটা কেন হইতেছে? এগুলা জানতে হইলে কুইক কুইক মুভিটা দেখে ফেলতে হবে। জোস একটা মুভি, গল্পটা ভালো ছিলো।     আইএমডিবি রেটিং: ৭.৪/১০ পার্...

MEMENTO(2000)

Image
Memento(2000) Thriller, Mystery.     বীমা কোম্পানির একজন ইনভেস্টিগেটর ছিলেন লিওনার্ড সাহেব। একটা দুর্ঘটনায় তিনি আনফরচুনেটলি তার স্ত্রীকে হারান এবং তিনিও আঘাতপ্রাপ্ত হন। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে তার একটা সমস্যা হয়। অ্যান্টিরোগ্রেড অ্যামনেশিয়া। এটাকে অনেকটা শর্ট টাইম মেমোরি লসের সাথে তুলনা করা যায়। প্রতি ১৫ মিনিট পরপর লিওনার্ড পূর্বের সবকিছু ভুলে যান। তবে তিনি কিন্তু জীবনে ঘটা সব কিছু ভুলে যাননি। আঘাত পেয়ে জ্ঞান হারানোর আগ পর্যন্ত তার জীবনে যা ঘটেছে তার সবকিছুই মনে আছে।    লিওনার্ডের শেষ স্মৃতি হলো তার স্ত্রীর খুন হওয়া। এরপর থেকেই সে সংকল্প করে তার স্ত্রীর খুনিকে বের করে প্রতিশোধ নিবে। কিন্তু তার তো কিছুই মনে থাকে না! এজন্য সে গুরুত্বপূর্ণ মানুষদের মনে রাখার জন্য পোলারয়েড ক্যামেরায় ছবি তুলে এবং ছবির পিছনে মানুষটা সম্পর্কে তথ্য লিখে রাখে। এছাড়া স্ত্রীর খুনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সে তার শরীরে ট্যাটু করে লিখে রাখে।    ক্রিস্টোফার নোলানের মুভি। এর থেকে বেশি এই মুভি সম্পর্কে বলার কোন প্রয়োজন নাই। নোলান মানেই একেকটা মাথানষ্ট করা মুভি। এ পর্যন্ত যে কয়টা দেখে...

MEMORIES OF MURDER(2003)

Image
  Memories Of Murder(2003) Thriller, Crime     সিউল থেকে কিছুটা দূরের এক এলাকায় ৯০ এর দশকে পরপর ৩ জন কমবয়সী নারী নৃশংসভাবে খুন হয়। তাদের প্রত্যেকের পরনে লাল রঙের পোশাক ছিলো। অন্তর্বাস দিয়ে মুখ ঢাকা ছিলো, হাত পাও বাঁধা ছিলো শক্তভাবে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এদের। এই কেসের দায়িত্ব স্থানীয় একজন গোয়েন্দার হাতে থাকলেও পরবর্তীতে সিউল থেকে আসা একজন ইন্টার্ন গোয়েন্দাও এই কেসের সঙ্গে যুক্ত হয়। এবং তারা দুজন সহ তাদের পুরো ডিপার্টমেন্ট হন্যে হয়ে খুঁজতে থাকে অপরাধীকে। তারা কিছু প্যাটার্ণ খুঁজে পায়। যেমন- প্রত্যেকটা খুনের দিন বৃষ্টি হয়েছিলো। কেউ একজন প্রতিটা খুনের দিনেই রেডিওতে চিঠি পাঠাত একটা নির্দিষ্ট গান চালানোর জন্য। রেডিওতে যখন গানটা চলতো ঠিক সেই সময় খুনী এই নারীদেরকে খুন করতো   মাস্টারমাইন্ড এই সিরিয়াল কিলারকে ধরার জন্য গোয়েন্দাদের হন্যে হয়ে ক্লু খোঁজা। প্রমাণ সংগ্রহ করা এবং অন্যান্য কাজের সাথে পুলিশের ডেডিকেশন লেভেল সবই মোটামুটি এই মুভিতে দেখানো হইছে। কোরিয়ান থ্রিলার মুভির কাহিনী নিয়ে তো কিছু বলার নাই। সবগুলাই সুন্দর কাহিনী। পাশাপাশি এই মুভিতে বেশকিছু কমেডি আছে যা আপনাক...