THE REVENANT(2015)
লিওনার্দো ডি ক্যাপ্রিওর অধরা সেই অস্কার এনে দেওয়া মুভি। আমাদের নতুন করে উঠে দাঁড়ানোর, সাহস জুগিয়ে সামনে এগিয়ে যাবার প্রেরণা হতে পারে মুভিটি।
মুভির কাহিনী ১৮২০ সালের। একটি শিকারী দল, যারা মূলত বন থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে আসে, তাদের নিয়েই মুভির গল্পটা এগিয়ে যায়। এই শিকারী দলের সাথে আছে হগ গ্লাস নামে একজন, যিনি এখানকার রাস্তা সম্পর্কে খুব ভালোভাবে জানেন। এবং তার সঙ্গে তার ছেলেকেও নিয়ে এসেছেন এই শিকারে। তো এর মাঝে গ্লাসদের ক্যাম্পে দুর্বৃত্তরা আক্রমণ করে এবং বেশ কয়েকজন শিকারী নিহত হয়। গ্লাসসহ অন্যরা সেখান থেকে পালিয়ে গিয়ে বনের এক জায়গায় আশ্রয় নেন। সেখানে গ্লাস ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হন। বলা যায়, একদম মরতে মরতে বেঁচে ওঠেন তিনি। এরপর তাকে নিয়েই তার সঙ্গীরা রওনা দেন। কিন্তু এভাবে আধমরা একজনকে বয়ে নিয়ে এগিয়ে যাওয়াটা সময়সাপেক্ষ। তাই সিদ্ধান্ত হয় গ্লাসকে মেরে ফেলার! কি হবে এরপর? জানতে হলে দেখে ফেলুন দারুণ এই মুভিটি।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভিটি ৩ টি ক্যাটাগরিতে অস্কার এবং সবমিলিয়ে ৯২ টি পুরষ্কার লাভ করেছে। অন্তত লিওনার্দো ডি ক্যাপ্রিওর কাছে মুভিটি বেশ স্মরণীয় হয়ে থাকবে। এটাই যে তাকে একাডেমি এওয়ার্ডের স্বাদ পাইয়েছে। এছাড়া মুভির সিনেমাটোগ্রাফি, ডিরেকশন দেখার মতো হয়েছে। অন্তত দেখার পর আপনি বলতে পারবেন, সময়টা কাজে লেগেছে।
🎬The Revenant(2015)
🎞 Director: Alexandro G Inaritu
💡Runtime: 2:36 hour
💡IMDB: 8/10 (759k)
💡Rotten Tamatos: 78%
💡My Rating: 10/10

Comments
Post a Comment