WELCOME HOME(2020)

 


Disturbing movie🚫

শহর থেকে দূরে জনমানবশূন্য এলাকা। যতদূর চোখ যায় সবুজ জঙ্গল-ডোবায় ভরপুর। মানুষের চিহ্ন নেই। একটি মাত্র দ্বিতল ভবন।" - এমন উপমা দিলে চোখের সামনে ভেসে ওঠে ভৌতিক কোনো বাড়ির প্রতিচ্ছবি। ওসব বাড়িতে কেউ যেতে চাইবে না। বিনা দাওয়াতে তো নয়ই, এমনকি নিমন্ত্রণ দিলেও নয়। এমন একটি বাড়ির সামনে এসে মোটরবাইক থামান এক ভদ্রলোক। পিপাসা পেয়েছে তার। কিন্তু বোতলের পানি শেষ। আরও একটি কারণ ছিল দাঁড়ানোর। বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না, প্রসব বেদনায় কাতর মায়ের চিৎকার।

শুরুতেই সকলকে একটা ধাক্কা মেরে পরিচালক চলে আসেন আনুজা নামক চাকরিজীবী নারীর কাছে, যিনি এক সরকারি স্কুলের শিক্ষিকা। মাঝবয়সী, অবিবাহিত নারী। বিয়ে ঠিক হয়ে আছে। হবু স্বামী চায় না তিনি চাকরি করুক। ওদিকে আনুজা চান নিজের পায়ে দাঁড়াতে।
পরের দৃশ্যে সহকর্মী নেহাকে নিয়ে আনুজা বের হয় আদমশুমারি করতে। তালিকায় সবার শেষে থাকা বাড়ির অবস্থান সমন্ধে খাতায় ঠিকঠাক তথ্য নেই। আনুজার স্কুটারে চড়ে দুজন বেরিয়ে পড়ে অনুসন্ধানে। একসময় পেয়েও যায়। জনমানবহীন ওই বাড়িতে যেতে নেহার মন সায় দেয় না। আনুজা ভাবে- একবার যখন এলাম, একটা মাত্র বাড়ি বাকি; শেষ করেই যাই। ক'টাই বা প্রশ্ন আর! বাড়ির দরজায় নক করতেই ঝুম বৃষ্টি নামে! বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর দরজার ফাঁকে দেখা যায় এক তরুণীকে। ভেতরে প্রবেশ করে ওরা দুজন। ঘরের তরুণীর নাম প্রেরণা ।

সেই তরুণী গর্ভবতী। সন্তান প্রসবের সময় সন্নিকটে। আদমশুমারির বিষয়ে প্রশ্ন করে আনুজা! ঠিক তখন সে গোলমালের আভাস পায়। ঘরে কতজন সদস্য আছে- জিজ্ঞেস করলে প্রেরণা উত্তর দেয়। এটি প্রথম সন্তান কি না জানতে চাইলে সে না-সূচক উত্তর দেয়। অথচ বাড়িতে কোনো সন্তানের অস্তিত্ব নেই। প্রেরণার নির্লিপ্ত জবাব- বাচ্চারা মরে যায়! সেখান থেকে চলে আসলেও আনুজার মাথা থেকে যাচ্ছিল না সেখানকার অদ্ভুতুড়ে পরিবেশ এবং প্রেরণার রহস্যময়তা! নেহাকে একপ্রকার জোর করে রাজি করিয়ে কিছুদিন পর দুজন রওনা হয় সেই বাড়ির দিকে!
আনুজা এবং নেহা ঐ বাড়িতে প্রবেশ করার পর থেকে আর এক সেকেন্ডও চোখ সরানোর উপায় থাকবে না। ঠিক ন্যানোসেকেন্ডের মাথায় নতুন চমক। এরপর আরেকটা, আবার আরেকটা। রহস্যময় বাড়িতে আনুজা আর নেহা রীতিমতো ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি হতে থাকেন।


🎬Welcome Home
💡IMDB: 7.4/10
💡Justdial: 7.5/10
💡My Rating: 7/10


 

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল