Posts

Showing posts with the label drama

THE REVENANT(2015)

Image
  লিওনার্দো ডি ক্যাপ্রিওর অধরা সেই অস্কার এনে দেওয়া মুভি। আমাদের নতুন করে উঠে দাঁড়ানোর, সাহস জুগিয়ে সামনে এগিয়ে যাবার প্রেরণা হতে পারে মুভিটি।  মুভির কাহিনী ১৮২০ সালের। একটি শিকারী দল, যারা মূলত বন থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে আসে, তাদের নিয়েই মুভির গল্পটা এগিয়ে যায়। এই শিকারী দলের সাথে আছে হগ গ্লাস নামে একজন, যিনি এখানকার রাস্তা সম্পর্কে খুব ভালোভাবে জানেন। এবং তার সঙ্গে তার ছেলেকেও নিয়ে এসেছেন এই শিকারে। তো এর মাঝে গ্লাসদের ক্যাম্পে দুর্বৃত্তরা আক্রমণ করে এবং বেশ কয়েকজন শিকারী নিহত হয়। গ্লাসসহ অন্যরা সেখান থেকে পালিয়ে গিয়ে বনের এক জায়গায় আশ্রয় নেন। সেখানে গ্লাস ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হন। বলা যায়, একদম মরতে মরতে বেঁচে ওঠেন তিনি। এরপর তাকে নিয়েই তার সঙ্গীরা রওনা দেন। কিন্তু এভাবে আধমরা একজনকে বয়ে নিয়ে এগিয়ে যাওয়াটা সময়সাপেক্ষ। তাই সিদ্ধান্ত হয় গ্লাসকে মেরে ফেলার! কি হবে এরপর? জানতে হলে দেখে ফেলুন দারুণ এই মুভিটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভিটি ৩ টি ক্যাটাগরিতে অস্কার এবং সবমিলিয়ে ৯২ টি পুরষ্কার লাভ করেছে। অন্তত লিওনার্দো ডি ক্যাপ্রিওর কাছে মুভিটি বেশ স্মরণীয় হয়ে থাকবে।...

KUMBALANGI NIGHTS(2019)

Image
      Kumbalangi Nights(2019) Drama, Thriller.   এটা একটা অসমাপ্ত বাড়ির গল্প। এখনও নির্মানাধীন, প্লাস্টারও করা হয়নি। চার ভাই সাজি, বনি, ববি, ফ্রাংকি এখানেই থাকে। এদের জীবনের গল্প, ভালোবাসার গল্প, সম্পর্কের টানাপোড়েন কিংবা কষ্ট নিয়েই গল্পটা এগিয়ে যায়৷ এবং শেষদিকে সহজ সরল গল্পটা নাটকীয়ভাবে মোড় নেয়। নগদে পল্টি মেরে ক্যাচ করে ড্রামা থেকে থ্রিলারের দিকে এগিয়ে যায়, যদিও প্রথম থেকেই একটা রহস্য রহস্য ভাব থাকে।    আমি মালায়ালাম মুভি দেখি ওদের অসাধারণ সিনেমাটোগ্রাফির জন্য। অনেকটা চোখের শান্তি। গ্রামের পরিবেশ বেশ সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলতে পারে। এই ছবিটাও সেরকমই...    রোমান্টিক প্রেম, শিহরণ জাগানো ধোঁয়াশা, বাস্তবিক একশন কমবেশি সব মাল মশল্লাই মুভিটার মধ্যে আছে। দেখতে দেখতে মনে হবে আপনিও এই বাড়িটারই একজন সদস্য, এদের আনন্দ-বেদনার সাথে আপনিও জড়িত৷ মুভিটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এর অভিনয়। একেকজন অভিনেতা একেকটা হাইড্রোজেন বোমা, পুরাই ফাটায়া দিছে।    এন্ডিংয়ের মতো আমিও এরকম গিফট পেতে চাই। ছবি দেখে কেউ আবার এটাকে পুরাটাই রোমান্টিক ড্রামা ভাইবেন না, হালকা...

FORGOTTEN(2017)

Image
  Forgotten(2017) Thriller, Mystery.     ১৯৯৭ সাল। আপনি ২১ বছর বয়সী একজন ছাত্র। আপনারা অল্প কিছুদিন হলো বাসা পরিবর্তন করে নতুন একটা বাসায় উঠেছেন। কিন্তু শুরু থেকেই আপনার কেন জানি মনে হচ্ছে বাসাটা আপনি আগেও দেখেছেন। অনেক পরিচিত পরিচিত লাগতেছে। যাইহোক, এতকিছু না ভেবে আপনি এই বাসাতেই থাকতেছেন এবং একদিন ঘুম থেকে উঠে মনে হলো, আপনার বাবা, মা, ভাই কেউ আপনার আসল বাবা মা না। তারা সবাই একেকজন অভিনেতা, আপনার সঙ্গে তারা অভিনয় করতেছে। কাহিনী এখানেই শেষ না।   আপনি বিষয়টা জানানোর জন্য পুলিশের কাছে গেলেন। এবং জানতে পারলেন, আপনি ৪১ বছর বয়সের একজন যুবক। অথচ আপনি জানতেন এটা ১৯৯৭ সাল কিন্তু পুলিশ বলতেছে এটা ২০১৭ সাল আপনার ফিলিংসটা কেমন হবে? কোন লেভেলের এক্সপায়ার্ড গাঁজা খাইলাম! কিন্তু ঘটনা আদতে সত্য। আপনি কোন গাঁজা খাননি। এটাই হলো এই মুভির কাহিনী   একদিন ঘুম থেকে উঠেই আপনার বয়স বেড়ে গেলো ২০ বছর। কিন্তু কেন? এর পিছনের কাহিনী কি? আপনার সাথে এরকমটা কেন হইতেছে? এগুলা জানতে হইলে কুইক কুইক মুভিটা দেখে ফেলতে হবে। জোস একটা মুভি, গল্পটা ভালো ছিলো।     আইএমডিবি রেটিং: ৭.৪/১০ পার্...

MEMORIES OF MURDER(2003)

Image
  Memories Of Murder(2003) Thriller, Crime     সিউল থেকে কিছুটা দূরের এক এলাকায় ৯০ এর দশকে পরপর ৩ জন কমবয়সী নারী নৃশংসভাবে খুন হয়। তাদের প্রত্যেকের পরনে লাল রঙের পোশাক ছিলো। অন্তর্বাস দিয়ে মুখ ঢাকা ছিলো, হাত পাও বাঁধা ছিলো শক্তভাবে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এদের। এই কেসের দায়িত্ব স্থানীয় একজন গোয়েন্দার হাতে থাকলেও পরবর্তীতে সিউল থেকে আসা একজন ইন্টার্ন গোয়েন্দাও এই কেসের সঙ্গে যুক্ত হয়। এবং তারা দুজন সহ তাদের পুরো ডিপার্টমেন্ট হন্যে হয়ে খুঁজতে থাকে অপরাধীকে। তারা কিছু প্যাটার্ণ খুঁজে পায়। যেমন- প্রত্যেকটা খুনের দিন বৃষ্টি হয়েছিলো। কেউ একজন প্রতিটা খুনের দিনেই রেডিওতে চিঠি পাঠাত একটা নির্দিষ্ট গান চালানোর জন্য। রেডিওতে যখন গানটা চলতো ঠিক সেই সময় খুনী এই নারীদেরকে খুন করতো   মাস্টারমাইন্ড এই সিরিয়াল কিলারকে ধরার জন্য গোয়েন্দাদের হন্যে হয়ে ক্লু খোঁজা। প্রমাণ সংগ্রহ করা এবং অন্যান্য কাজের সাথে পুলিশের ডেডিকেশন লেভেল সবই মোটামুটি এই মুভিতে দেখানো হইছে। কোরিয়ান থ্রিলার মুভির কাহিনী নিয়ে তো কিছু বলার নাই। সবগুলাই সুন্দর কাহিনী। পাশাপাশি এই মুভিতে বেশকিছু কমেডি আছে যা আপনাক...

A TAXI DRIVER(2017)

Image
  A Taxi Driver (2017) Action, Drama.     সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সাউথ কোরিয়ার সামরিক শাসনামলের সময়ের কাহিনী। সিউলের একজন ট্যাক্সিচালক একটা তথ্য পায়, একজন বিদেশী নাগরিককে গুয়াংজু শহরে নিয়ে গেলে সে ১০০,০০০ ইউয়ান ভাড়া পাবে। যা স্বাভাবিকের থেকে অনেক বেশি টাকা। লোভে পরে সে কৌশলে এই ট্রিপটা বাগিয়ে নেয়। অথচ ড্রাইভার জানতেন না, গুয়াংজু শহরে এখন কি হচ্ছে! প্রত্যেকটা প্রবেশপথ সেনাবাহিনী আটকিয়ে দিয়েছে এবং শহরের অবস্থা বেশ ভয়াবহ। এরপরে বাধা বিপত্তি অতিক্রম করে গুয়াংজু পৌঁছিয়ে সহজ সরল ড্রাইভার আটকে পরে ফাঁদে। কারণ বিপদ প্রতিনিয়তই তার যাত্রী এবং তার পিছনে ঘুরতেছে। শুরু হয় এক এপিক ব্যাটল থুক্কু এপিক তথ্য সংগ্রহ।    মুভিটা খুব সুন্দর ছিলো। আমি অনেকের প্রিয় কোরিয়ান মুভির তালিকায় এটার নাম প্রথম দিকেই দেখছি। সেরকমই একটা মুভি। সাধারণত সত্যি যে কখনো কখনো গল্প কিংবা সিনেমাকেও হার মানায়। সেটা এই মুভি দেখলে বুঝতে পারবেন।     পার্সোনাল রেটিং- ৯/১০ আইএমডিবি রেটিং: ৭.৯/১০ রোটেন টমেটোস: .৯৬%

LA LA LAND(2016)

Image
  La La Land(2016) Musical, Romance.   দুইজন মানুষের গন্তব্য আলাদা কিন্তু তাদের পথটা একই। এরকমই দুইজন মানুষ সেব এবং মিয়া। সেব মূলত একজন ডেডিকেটেড জ্যাজ পিয়ানোবাদক, যে চায় জ্যাজ হারিয়ে না যাক। এটা যাতে সে টিকিয়ে রাখতে পারে এজন্য নিজের একটা আলাদা ক্লাব খুলতে চায়। ক্লাব খোলার জন্য প্রয়োজন অনেক টাকা, এজন্য সে বিভিন্ন ক্লাবে টাকার বিনিময়ে বাজাতে থাকে। কিন্তু কিছুটা ওল্ড ফ্যাশনের জ্যাজের কদর কমে যাওয়ায় সে কোথাও থিতু হতে পারতেছে না।    অপরদিকে, মিয়া ওয়ার্নার ব্রোসের মতো নামকরা প্রোডাকশন হাউজের ভিতরে একটা কফিশপে চাকরি করে। যার জীবনের এক এবং একমাত্র লক্ষ্য হলো অভিনেত্রী হওয়া। এজন্য সে একের পর অডিশন দিয়েই যায় কিন্তু কোথাও সিলেক্ট হয় না। সবাই তাকে ফিরিয়ে দেয়।      একদিন অপ্রত্যাশিতভাবে মিয়া এবং সেবের দেখা হয়ে যায় একটা ক্লাবে এবং কাকতালীয়ভাবে বারবার তাদের দেখা হতে থাকে। মূলত এই দুইজন আলাদা মানুষের এক হওয়া এবং তাদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের সাথে অসাধারণ মিউজিক কম্বিনেশন এই মুভিটার প্রধান আকর্ষণ। কাপলদের মুভিটা দেখা এবং শিক্ষা নেওয়া উচিত। জীবনে কখনো বসন্ত, কখনো ...

KANNATHIL MUTAMITTHAL(2002)

Image
  Kannathil Mutamitthal(2002) Drama, War.   একজন নয় বছর বয়সী মেয়ে আমুধা, তার জন্মদিনে জানতে পারে সে যেই পরিবারে বড় হয়েছে সেটা তার পরিবার না। যাদেরকে বাবা-মা, ভাই-বোন ভেবেছে তারা কেউ তার আপন না। তাকে দত্তক নেওয়া হয়েছে। নয় বছর বয়সী একটা মেয়ের জন্য এই অনুভূতি দারুণ কষ্টের। আর তাই আমুধা জানতে চায়, কে তার বাবা? কে তার মা?   কান্নাথিল মুতামিত্থালের গল্পটা আমুধাকে নিয়ে। যার আসল বাবা মাকে খুঁজে বের করার জন্য তার পালক বাবা মা ভারত থেকে শ্রীলংকা আসে। সশস্ত্র বিদ্রোহী এবং আর্মিদের যেখানে মুহূর্মুহু গুলি বিনিময় হয়। সেখানেই তারা খুঁজতে যায় আমুধার মাকে।    ৯ বছর আগে স্বেচ্ছায় হারিয়ে যাওয়া একটা মানুষকে কি খুঁজে পাওয়া সম্ভব?      পার্সোনাল রেটিং: ৯/১০ আইএমডিবি রেটিং: ৮.৪/১০ রোটেন টমেটোস: ৮৩%

FORENSIC(2020)

Image
  Forensic(2020) Thriller, Crime.      নাচ শিখতে গিয়ে নাচের স্কুল থেকে অপহৃত হয় ৬ বছর বয়সী একজন বাচ্চা মেয়ে। এবং পরদিন তাকে একটা ডাস্টবিনের কাছেই মৃত অবস্থায় পাওয়া যায়। এই কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে পুলিশ বুঝতে পারে, একটা সিরিয়াল কিলারের অস্তিত্ব আছে। যে এসব ছোট ছোট বাচ্চাদের খুন করছে। সিরিয়াল কিলার যে কোন বয়সীই হতে পারে তবে এখানে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করে কিলার একজন ১১/১২ বছরের ছেলে। সূত্র থেকে সূত্র মিলাতে মিলাতে তাদের এগিয়ে যাওয়া নিয়েই ফরেনসিকের গল্প।    টুইস্ট আর গল্প দুটোই দারুণ ছিলো। টুইস্টগুলোতে আপনি বিমোহিত হবেন। কথা দিচ্ছি। এছাড়া মালায়ালাম মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক তো জোসই... মাস্ট ওয়াচ মুভি।      পার্সোনাল রেটিং: ৮.৫/১০ আইএমডিবি রেটিং: ৬.৮/১০ রোটেন টমেটোস: 25%

DRISHYAM

Image
  Drishyam(2013) Thriller, Drama, Mystery.   জর্জকুট্টি ডিশের ডিলার। তার পরিবারে স্ত্রী এবং দুই মেয়ে আছে। সে তার পরিবার ছাড়া কিছুই ভাবতে পারে না। তো তার বড় মেয়ে আন্জু স্কুলের একটা ট্যুরে যায়। সেখানে তার গোসলের ভিডিও ধারণ করে পুলিশের আইজির বখাটে ছেলে বরুণ। এবং পরবর্তীতে ট্যুর শেষে আন্জুর কাছে এসে খারাপ প্রস্তাব দেয়। প্রস্তাব অনুসারে বরুণ গোপন জায়গায় গেলে সেখানে কিছু প্যাঁচানো কাহিনীর কারণে বরুণের মৃত্যু হয়। জর্জকুট্টির বউ রাণী এবং তার বড় মেয়ে আন্জু বরুণকে বাড়ির পিছনে পুঁতে ফেলে। সকালে বাসায় এসে তা জানতে পারে জর্জকুট্টি। শুরু হয় পুলিশের থেকে বাঁচার লড়াই।    পার্সোনাল রেটিং: ৯/১০ আইএমডিবি: ৮.৩/১০ রোটেন টমেটোস: ১০০%           Drishyam-2(2021) Thriller, Mystery, Drama.   এই পার্টটা শুরু আগের মুভির পর থেকে। তো এই মুভিটার মূল বিষয় হলো টুইস্ট! ঘটনাপ্রবাহ এমনভাবে আগায় যে, আপনি চোখ ফিরাতে পারবেন না। চুম্বকের মতো এটার গল্প আপনাকে আটকিয়ে রাখবে। সেকেন্ড পার্টের কাহিনী বলা যাবে না কারণ এইটা আগের পার্টের স্পয়লার হয়ে যাবে। সুতরাং চুপচাপ সময় করে দেখে...

SUPER DELUXE(2019)

Image
  #সামান্য_স্পয়লার_এলার্ট   এই মুভি সম্পর্কে কিছু না জেনেই দেখলে ভালো হবে।   ১. ভিম্বুর নতুন বিয়ে হয়েছে। ভিম্বুর হাসব্যান্ড মুগিল অভিনয় করতে চায় এজন্য সে একটা অভিনয় শেখার স্কুলে অভিনয় শিখছে। এদিকে ভিম্বু এবং মুগিলের এরেন্জ ম্যারেজ হওয়ায় তাদের সম্পর্ক ভালো না। একদিন জামাইয়ের অনুপস্থিতিতে ভিম্বু তার এক্স বয়ফ্রেন্ডকে বাসায় ডাকে। ওর সাথে সেক্স করা শেষে ভিম্বু দেখে তার ফ্রেন্ড তুমুল উত্তেজনার মুহুর্তে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এইদিকে মুগিলও বাসায় চলে এসেছে। ২. গাজী, সুরি, মোহন, ভাসান্ত, থুয়াভান। পাঁচজন বন্ধু স্কুল ফাঁকি দিয়ে পর্ণ মুভির সিডি কিনে থুয়াভানের বাসায় যায় মুভিটা দেখতে। পর্ণ শুরু হওয়ার পর নায়িকার এন্ট্রি সিনে দেখা গেলো নায়িকা সুরির মা। রাগে ক্ষোভে সুরি টিভিটা ভেঙে ফেললো। এবং একটা স্ক্রু ড্রাইভার নিয়ে সে তার মাকে মারার জন্য দৌঁড় দিলো! কিন্তু তার মার কাছে যাওয়ার জন্য সিড়ি দিয়ে উঠতে গিয়ে সুরি পিছলে পরে এবং স্ক্রু ড্রাইভারটা তার পেটে ঢুকে যায়।   ৩. জয়তীর ছেলের নাম রাসকুট্টি। জয়তীর স্বামী মানিক্কাম ৭ বছর আগে কাজের সন্ধানে মুম্বাইতে যায়। কিন্তু এরপর আর কোন খোঁজ পাওয়...

SHAWSHANK REDEMPTION(1994)

Image
অ্যান্ডু ডুফ্রেইন একজন সফল ব্যাংকার। তার স্ত্রী আরেকজন লোকের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত, এই নিয়ে ঝগড়া করে তার ওয়াইফ প্রেমিকের কাছে চলে যায়। হতাশ ডুফ্রেইন মদ খেয়ে তার ওয়াইফকে মারার জন্য পিস্তল নিয়ে স্ত্রীর প্রেমিকের বাসায় যায় কিন্তু খুন না করেই চলে আসে এবং পিস্তলটা নদীতে ফেলে দেয়।  কিন্তু পরের দিন তার স্ত্রী এবং প্রেমিকের লাশ পাওয়া যায় এবং সেখানে ডুফ্রেইনের উপস্থিতির প্রমাণও পাওয়া যায়। অতএব আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে শশাংক জেলে পাঠিয়ে দেয়।   চার দেয়ালে বন্দী জেলের জীবন আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হয় এবং সে জেলখানার একজন বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হয়। অস্কার জেতা অধিকাংশ মুভির মতো খুবই ধীরগতির এই মুভিটি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে অ্যান্ডু ডুফ্রেইন এবং অভিয়াসলি মর্গান ফ্রিম্যানের অসাধারণ অভিনয়ের জন্য। কারো কারো মুভি দেখার সময় ঘুম চলে আসতে পারে, কিন্তু থ্রিলিং অনুভূত হলে মুভিটা দেখতে ভালো লাগবে।   এই মুভির প্যারেন্টস উপন্যাস মুভি দেখার আগেই পড়ে ফেলায় আমি মূলত টুইস্ট, কাহিনী সবকিছুই অলমোস্ট জানতাম। বুঝতেই পারছেন, তীব্র বৈপরীত্যের ভেতর দিয়ে মুভিটা শেষ করেছি। এবং আ...