FORENSIC(2020)
Forensic(2020)
Thriller, Crime.
নাচ শিখতে গিয়ে নাচের স্কুল থেকে অপহৃত হয় ৬ বছর বয়সী একজন বাচ্চা মেয়ে। এবং পরদিন তাকে একটা ডাস্টবিনের কাছেই মৃত অবস্থায় পাওয়া যায়। এই কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে পুলিশ বুঝতে পারে, একটা সিরিয়াল কিলারের অস্তিত্ব আছে। যে এসব ছোট ছোট বাচ্চাদের খুন করছে। সিরিয়াল কিলার যে কোন বয়সীই হতে পারে তবে এখানে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করে কিলার একজন ১১/১২ বছরের ছেলে। সূত্র থেকে সূত্র মিলাতে মিলাতে তাদের এগিয়ে যাওয়া নিয়েই ফরেনসিকের গল্প।
টুইস্ট আর গল্প দুটোই দারুণ ছিলো। টুইস্টগুলোতে আপনি বিমোহিত হবেন। কথা দিচ্ছি। এছাড়া মালায়ালাম মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক তো জোসই... মাস্ট ওয়াচ মুভি।
পার্সোনাল রেটিং: ৮.৫/১০
আইএমডিবি রেটিং: ৬.৮/১০
রোটেন টমেটোস: 25%

Comments
Post a Comment