Posts

Showing posts with the label mystery

GIRL IN THE BASEMENT(2021)

Image
   হুমায়ূন আহমেদ এর একটা উক্তি আছে, “পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই।” এই উক্তিটিকেই মিথ্যে করে দিয়েছিলো ২০০৮ সালে প্রকাশ হওয়া অস্ট্রিয়ার একটি ঘটনা। এক বাবা যার নাম জোসেফ ফ্রিটজেল। সে নিজের মেয়েকে এক যুগেরও বেশি সময় ধরে বেসমেন্টে বন্দী করে রেখেছিলো এবং ধর্ষন করেছিলো। সেখান থেকে জন্ম নেয় ৭টি শিশু। আর এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে মুভি Girl In The Basement. মুভির শুরুটা হয় সারা নামের মেয়েকে দিয়ে। সারার বাবা ডন, তাঁকে নিয়ন্ত্রণ করতে চায়। কেননা, মেয়ের অবাধ চলাফেরা ও স্বাধীনচেতা চিন্তাধারায় সে ক্ষুব্ধ। সে চায় সারা তার কথা মতো চলবে। কিন্তু সারা তার মতো করেই স্বাধীন ভাবে চলতে চায়। কিছুদিন পরই সারার ১৮ তম জন্মদিন। তাই সে ১৮ বছর হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তার ইচ্ছে ১৮ বছর হলেই সে তার পরিবার ছেড়ে চলে যাবে এবং তার বয়ফ্রেন্ডের সাথে প্রত্যেকটা স্টেট ঘুরে বেড়াবে। আলাদা এক স্বাধীন জীবন কাটাবে, যেখানে কেউ তাকে বাধা দেবে না। সারার মা ও ছোট বোনও এই ব্যাপারে তাকে অনেক সমর্থন দেয়। তবে এই ব্যাপারটা তার বাবা হঠাৎ জেনে ফেলে। কিন্তু ১৮ তম জন্মদিন আসার আগেই তথা ১৯৮৪ সালের ২...

THE PRODIGY(2019)

Image
Ohio তে একজন সিরিয়াল কিলারকে যেসময় তার ফার্মহাউসে রেইড করে মেরে ফেলা হয় ঠিক সেসময়'ই Pennsylvania তে সারা আর জনের কোলে জন্ম নেয় একটি ছোট্ট শিশু-মাইলস। কিন্তু মাইলস যতই বড় হতে থাকে ততই ওর মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ করতে থাকে ওর মা। মাইলসের দু চোখের দুটি মনি ছিল ভিন্ন দুটি রঙের। সে যথেষ্ট বুদ্ধিমান ছিল এবং ঘুমের ঘোরে সে হাঙেরিয়ান ভাষায় কি সব যেন বলতে থাকে। তাই এক সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হয় সারাকে। উনি বলেন মাইলসের ভেতরে আসলে অন্য এক অতৃপ্ত আত্মার বসবাস। মাইলস যা করে তা আসলে ও করে না। সেই অশরীরি আত্মাই ওর দিয়ে করিয়ে নেয় এবং সেই আত্মা তার অসম্পূর্ণ কাজটি শেষ করার জন্য মাইলসের শরীরে বাসা বেঁধেছে। যতদিন সেই কাজটি না শেষ হচ্ছে ততদিন মুক্তি নেই মাইলসের। এদিকে বিপদ আরো ঘনিয়ে আসে। বাড়ির কুকুরটাকে মেরে ফেলে মাইলস। গাড়িতে ওর বাবাকে পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করে। তারপর যা ঘটে সেটি ছিলো টুইস্ট। তবে যারা পূণর্জন্মে বিশ্বাসী না তাদের গল্পটা ভালো না লাগতে পারে, কিন্তু ভৌতিক ফিল নেয়ার জন্য এই মুভি দেখাই যায়।   🎬The Prodigy(2019) 💡IMDB: 5.9/10 💡Rotten Tomatos: 42% 💡My Rating: 7/10   ব...

PREDESTINATION(2014)

Image
কিছু টেম্পোরাল এজেন্ট আছে যাদের কাজ হলো অপরাধ সংগঠিত হবার আগে টাইম ট্র‍্যাভেলের মাধ্যমে তা থামানো! এরা তাদের টাইম মেশিনের মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ৫৩ বছর পর্যন্ত সামনে বা পেছনে যেতে পারে। জিরো পয়েন্ট হলো ১৯৮১ সাল! টাইম মেশিন আবিস্কারের সাল! মুভিতে একজন দক্ষ টেম্পোরাল এজেন্ট, মার্চ ১৯৭৫ সালের একটি ভয়াবহ বোমা বিস্ফোরন থামানোর মিশন হাতে নিয়ে নামে, যে বিস্ফোরনটি ঘটিয়েছিলো ফিজল বম্বার নামে একজন সন্ত্রাসী। টাইম ট্র‍্যাভেলের মাধ্যমে এই বোমা হামলা থামানোর মিশনে ঘটে যায় বেশ কিছু অদ্ভুদ ঘটনা যার বেশিরভাগই মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট। নিঃসন্দেহে এই মুভি যেকারোই মাথার উপর দিয়ে যাবে। কি হচ্ছে না হচ্ছে, তা বুঝার জন্য কমপক্ষে দুইবার এই মুভি দেখা আবশ্যক।   🎬Predestination(2014) 💡IMDB: 7.4/10 💡Rotten Tomatos: 84% 💡My Rating: 8/10  

GONE GIRL(2014)

Image
  এক বিবাহিত নারীর তার বিবাহবার্ষিকীতে হারিয়ে যাওয়ার গল্প!  শুধুই কি হারিয়ে যাওয়া?   এই মুভিতে প্রচুর থ্রিল আছে। হারিয়ে যাওয়া অ্যামি সাধারণ কোনো ব্যক্তি নন! সে বাচ্চাদের জন্য জনপ্রিয় 'Amazing Amy' বইয়ের লেখিকা। তাই তার হারিয়ে যাওয়ার ঘটনায় রাতারাতি মিডিয়ার চোখে খলনায়কে পরিণত হলেন তার স্বামী নিক। খুনের অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে। ওদিকে অ্যামি বিবাহবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্লু দিয়ে আয়োজন করে রেখেছে চিরাচরিত ট্রেজার হান্টের। কি আছে সেই ট্রেজার হান্টে?   সত্যিই কি অ্যামির খুনী তার স্বামী? নাকি কিডন্যাপ করা হয়েছে তাকে? নাকি এই হারিয়ে যাওয়ার পেছনে লুকিয়ে আছে কোনো না বলা রহস্য? নাকি প্রতিশোধের ভয়াবহতা প্রকাশ পাবে শেষ অব্দি!   🎬Gone Girl(2014) 🎞 Director: David Fincher 💡IMDB: 8.1/10 💡Rotten Tomatos: 88% 💡My Rating: 9/10    

MULLHOLAND DRIVE(2001)

Image
  কিছু কিছু মুভি প্রথমবারে বুঝতে আপনার কষ্ট হবে। মূলহল্যান্ড ড্রাইভ তেমনি একটি মুভি। অনেকে বলেন, এই মুভির ডিরেক্টর ডেভিড লিঞ্চ একজন সিজোফ্রেনিয়া রোগী ছিলেন। এবং তার মুভিগুলোতে এর বাস্তব প্রতিফলন দেখা যায়। মুভির শুরুটা হয় মূলহল্যান্ড ড্রাইভে একটা কার এক্সিডেন্ট দিয়ে। গাড়িতে থাকা মেয়েটা যখন বুঝতে পারে এটা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র, সে তখন পালিয়ে চলে আসে। পালিয়ে এসে সে একটি এপার্টমেন্টে আশ্রয় নেয়, যেটি বেটি নামে একজন অভিনেত্রী হতে চাওয়া মেয়ের আন্টির এপার্টমেন্ট। বেটি সেখানে থাকার জন্য এসেছে। এদিকে আশ্রয় নেওয়া মেয়েটা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নাম-ঠিকানা কিছুই মনে নেই তার। তবে তার ব্যাগে বেশকিছু ডলার এবং একটি নীল রঙের চাবি পাওয়া যায়। সকালে বেটি তার আন্টির এপার্টমেন্টে উঠে মেয়েটাকে দেখে অবাক হয় এবং কথা বলার পর সবকিছু জানতে পারে। এরপর দুজনে মিলে অচেনা মেয়েটির পরিচয় খুঁজতে শুরু করে। কে এই মেয়েটা? এবং কেনই বা তাকে কেউ মারতে চায়? বাফটা ফিল্ম এওয়ার্ডে, বেস্ট ইডিটিং ক্যাটাগরিতে পুরষ্কার জেতা মুভিটিকে আপাতদৃষ্টিতে সাধারণ একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলে মনে হলেও, মুভির মূল বিষয়বস্ত তুলনামূলক ...

EXAM(2009)

Image
  Exam(2009) Thriller, Mystery. আপনি এমন একটা জবের জন্য আবেদন করলেন যেখানে চাকরি করলে লাইফ মোটামুটি সিকিউর। মাসিক বেতনও বেশ উচ্চপর্যায়ের। কিন্তু সেখানে জবে ঢুকতে হলে একটা পরীক্ষা দিতে হবে। আপনি পড়াশুনা করে পরীক্ষা দিতে গেলেন। কিন্তু পরীক্ষাটাও মামুলি কোন বিসিএস পরীক্ষা না। চান্স পেতেই হবে সবাই এরকম একটা মনোভাব নিয়েই পরীক্ষা দিতে গিয়েছে। আপনি হলে গিয়ে দেখলেন, সেখানে প্রতিটা সিটে উত্তরপত্র রাখা আছে, এবং সেটার ওপরে কোন নাম নেই শুধু ক্যান্ডিডেট ১, ক্যান্ডিডেট ২.... এরকম লেখা। কিছুক্ষণ পর হলে পরীক্ষক একজন পিস্তলধারী গার্ডসহ আসলেন। তিনি আপনাকে বেশ কয়েকটা নিয়ম বলে গার্ডকে রেখে চলে গেলেন। যেমন, আপনি আপনার উত্তরপত্র নষ্ট করতে পারবেন না, হল থেকে বাইরে যেতে পারবেন না, পরীক্ষক বা গার্ডের সাথে কোন যোগাযোগ/প্রশ্ন করতে পারবেন না। যদি আপনি এর কোনটা করেন তাহলে আপনি ডিসকোয়ালিফাইড, গার্ড আপনাকে রুম থেকে বের করে দিবেন। সময় ৮০ মিনিট, ১ টা প্রশ্ন, ১ টাই উত্তর। কিছু নিয়মকানুন এবং আপনার পরীক্ষা শুরু। টাইম শুরু হওয়ার পর আপনি কাগজ উল্টে দেখেন এখানে কোন প্রশ্নই লিখা নেই! অন্যরকম একটা দারুণ মুভি। প্রতি মুহুর্...

THE BODY(2012)

Image
  The Body-El Cuerpo(2012) Thriller, Mystery. ঔষুধ কোম্পানীর মালিক এবং বেশ ধনী একজন মহিলা লস এন্জেলস থেকে ফেরার পর হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। কিন্তু মর্গে রাখা তার লাশ সেদিন রাতেই হারিয়ে যায়। মর্গের গার্ড কিছু একটা দেখে দৌঁড়ে পালানোর সময় কার এক্সিডেন্ট করে। গার্ড কি দেখে এতটা ভয় পেল? আর লাশটাই বা কোথায় গেলো? পুলিশ প্রথমিকভাবে মহিলার ইয়ং স্বামীকে সন্দেহ করে। কিন্তু তার স্বামী কেন স্ত্রীর লাশ লুকিয়ে রাখবে। তাছাড়া লাশটা সে বের করলো কিভাবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে মুভিটি। মুভির গল্প শুনে হরর মনে হলেও এটা মোটেও কোন হরর মুভি না। একদমই সাদাসিধে থ্রিলার একটা মুভি যার শেষটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। এটার ডিরেক্টর অরি'ওল'! পাওলো গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর পুরুষ্কার পেয়েছিলেন। এক বসায় দেখে ফেলতে পারেন ছোট্ট আকারের এই টুইষ্টে ভরা মুভিটি। আমি নিশ্চিত এই সময়ে আপনি ২০ প্যাকেট চিপসের বেশি শেষ করতে পারবেন না। Personal Rating: 8/10 IMDB Rating: 7.6 Rotten Tomatoes: 79%

FABRICATED CITY(2017)

Image
  Fabricated City(2017) Action, Thriller.   কোন ইয়ো অনলাইন গেমে আসক্ত একজন মানুষ৷ যে নরমালি গেমস আর বাস্তব জীবনের মাঝে পার্থক্য করতে পারে না। মানে সেই লেভেলের গেমসখোর। গেমসের মধ্যে সে একজন কমান্ডার এবং তার গ্রুপে আরো তিনজন আছে, যারা সবসময় একটা টিম হিসেবে খেলে। বাস্তব জীবনে যদিও সে একজন মার্শাল আর্ট দলের সদস্য, কিন্তু তার জীবন কেটে যাচ্ছে ভার্চুয়াল গেমার হয়ে। পরিবারের সদস্য দুইজন, সে ও তার মা। তারা বড়লোক পাবলিক না হওয়ায় ইয়ো সাইবার ক্যাফেতে গিয়ে গেমস খেলে।   একদিন গেমস খেলতে গিয়ে দেখে তার আগে এই সিটে যে খেলেছে সে একটা মোবাইল রেখে গেছে। এবং গেম শেষ করার পর ওই মোবাইলে একটা ফোনকল আসে। ফোনকলটা ছিলো ফোনের মালিকের। ফোনের মালিক ফোন নিয়ে তার বাসায় আসতে বলে এবং বিনিময়ে তাকে কিছু টাকা দিতেও চায়। তো গেমার্স ভাইজান ফোনটা ফেরত দিতে যায় এবং সে একটা খুনের মামলায় ফেঁসে যায়। এরপরই কাহিনী শুরু।   মূলত এইটা একটা থ্রিলার মুভি। মুভির কাহিনীটাও খুব সুন্দর। পাশাপাশি মেয়েদের জন্য বলতেছি, নায়কটা খুবই কিউট। থ্রিলারের পাশাপাশি কিছু একশন এবং একটা সুন্দর গল্পের জন্য মুভিটা দেখা যেতেই পারে।  ...

FORGOTTEN(2017)

Image
  Forgotten(2017) Thriller, Mystery.     ১৯৯৭ সাল। আপনি ২১ বছর বয়সী একজন ছাত্র। আপনারা অল্প কিছুদিন হলো বাসা পরিবর্তন করে নতুন একটা বাসায় উঠেছেন। কিন্তু শুরু থেকেই আপনার কেন জানি মনে হচ্ছে বাসাটা আপনি আগেও দেখেছেন। অনেক পরিচিত পরিচিত লাগতেছে। যাইহোক, এতকিছু না ভেবে আপনি এই বাসাতেই থাকতেছেন এবং একদিন ঘুম থেকে উঠে মনে হলো, আপনার বাবা, মা, ভাই কেউ আপনার আসল বাবা মা না। তারা সবাই একেকজন অভিনেতা, আপনার সঙ্গে তারা অভিনয় করতেছে। কাহিনী এখানেই শেষ না।   আপনি বিষয়টা জানানোর জন্য পুলিশের কাছে গেলেন। এবং জানতে পারলেন, আপনি ৪১ বছর বয়সের একজন যুবক। অথচ আপনি জানতেন এটা ১৯৯৭ সাল কিন্তু পুলিশ বলতেছে এটা ২০১৭ সাল আপনার ফিলিংসটা কেমন হবে? কোন লেভেলের এক্সপায়ার্ড গাঁজা খাইলাম! কিন্তু ঘটনা আদতে সত্য। আপনি কোন গাঁজা খাননি। এটাই হলো এই মুভির কাহিনী   একদিন ঘুম থেকে উঠেই আপনার বয়স বেড়ে গেলো ২০ বছর। কিন্তু কেন? এর পিছনের কাহিনী কি? আপনার সাথে এরকমটা কেন হইতেছে? এগুলা জানতে হইলে কুইক কুইক মুভিটা দেখে ফেলতে হবে। জোস একটা মুভি, গল্পটা ভালো ছিলো।     আইএমডিবি রেটিং: ৭.৪/১০ পার্...

MEMENTO(2000)

Image
Memento(2000) Thriller, Mystery.     বীমা কোম্পানির একজন ইনভেস্টিগেটর ছিলেন লিওনার্ড সাহেব। একটা দুর্ঘটনায় তিনি আনফরচুনেটলি তার স্ত্রীকে হারান এবং তিনিও আঘাতপ্রাপ্ত হন। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে তার একটা সমস্যা হয়। অ্যান্টিরোগ্রেড অ্যামনেশিয়া। এটাকে অনেকটা শর্ট টাইম মেমোরি লসের সাথে তুলনা করা যায়। প্রতি ১৫ মিনিট পরপর লিওনার্ড পূর্বের সবকিছু ভুলে যান। তবে তিনি কিন্তু জীবনে ঘটা সব কিছু ভুলে যাননি। আঘাত পেয়ে জ্ঞান হারানোর আগ পর্যন্ত তার জীবনে যা ঘটেছে তার সবকিছুই মনে আছে।    লিওনার্ডের শেষ স্মৃতি হলো তার স্ত্রীর খুন হওয়া। এরপর থেকেই সে সংকল্প করে তার স্ত্রীর খুনিকে বের করে প্রতিশোধ নিবে। কিন্তু তার তো কিছুই মনে থাকে না! এজন্য সে গুরুত্বপূর্ণ মানুষদের মনে রাখার জন্য পোলারয়েড ক্যামেরায় ছবি তুলে এবং ছবির পিছনে মানুষটা সম্পর্কে তথ্য লিখে রাখে। এছাড়া স্ত্রীর খুনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সে তার শরীরে ট্যাটু করে লিখে রাখে।    ক্রিস্টোফার নোলানের মুভি। এর থেকে বেশি এই মুভি সম্পর্কে বলার কোন প্রয়োজন নাই। নোলান মানেই একেকটা মাথানষ্ট করা মুভি। এ পর্যন্ত যে কয়টা দেখে...

MEMORIES OF MURDER(2003)

Image
  Memories Of Murder(2003) Thriller, Crime     সিউল থেকে কিছুটা দূরের এক এলাকায় ৯০ এর দশকে পরপর ৩ জন কমবয়সী নারী নৃশংসভাবে খুন হয়। তাদের প্রত্যেকের পরনে লাল রঙের পোশাক ছিলো। অন্তর্বাস দিয়ে মুখ ঢাকা ছিলো, হাত পাও বাঁধা ছিলো শক্তভাবে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এদের। এই কেসের দায়িত্ব স্থানীয় একজন গোয়েন্দার হাতে থাকলেও পরবর্তীতে সিউল থেকে আসা একজন ইন্টার্ন গোয়েন্দাও এই কেসের সঙ্গে যুক্ত হয়। এবং তারা দুজন সহ তাদের পুরো ডিপার্টমেন্ট হন্যে হয়ে খুঁজতে থাকে অপরাধীকে। তারা কিছু প্যাটার্ণ খুঁজে পায়। যেমন- প্রত্যেকটা খুনের দিন বৃষ্টি হয়েছিলো। কেউ একজন প্রতিটা খুনের দিনেই রেডিওতে চিঠি পাঠাত একটা নির্দিষ্ট গান চালানোর জন্য। রেডিওতে যখন গানটা চলতো ঠিক সেই সময় খুনী এই নারীদেরকে খুন করতো   মাস্টারমাইন্ড এই সিরিয়াল কিলারকে ধরার জন্য গোয়েন্দাদের হন্যে হয়ে ক্লু খোঁজা। প্রমাণ সংগ্রহ করা এবং অন্যান্য কাজের সাথে পুলিশের ডেডিকেশন লেভেল সবই মোটামুটি এই মুভিতে দেখানো হইছে। কোরিয়ান থ্রিলার মুভির কাহিনী নিয়ে তো কিছু বলার নাই। সবগুলাই সুন্দর কাহিনী। পাশাপাশি এই মুভিতে বেশকিছু কমেডি আছে যা আপনাক...

FORENSIC(2020)

Image
  Forensic(2020) Thriller, Crime.      নাচ শিখতে গিয়ে নাচের স্কুল থেকে অপহৃত হয় ৬ বছর বয়সী একজন বাচ্চা মেয়ে। এবং পরদিন তাকে একটা ডাস্টবিনের কাছেই মৃত অবস্থায় পাওয়া যায়। এই কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে পুলিশ বুঝতে পারে, একটা সিরিয়াল কিলারের অস্তিত্ব আছে। যে এসব ছোট ছোট বাচ্চাদের খুন করছে। সিরিয়াল কিলার যে কোন বয়সীই হতে পারে তবে এখানে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করে কিলার একজন ১১/১২ বছরের ছেলে। সূত্র থেকে সূত্র মিলাতে মিলাতে তাদের এগিয়ে যাওয়া নিয়েই ফরেনসিকের গল্প।    টুইস্ট আর গল্প দুটোই দারুণ ছিলো। টুইস্টগুলোতে আপনি বিমোহিত হবেন। কথা দিচ্ছি। এছাড়া মালায়ালাম মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক তো জোসই... মাস্ট ওয়াচ মুভি।      পার্সোনাল রেটিং: ৮.৫/১০ আইএমডিবি রেটিং: ৬.৮/১০ রোটেন টমেটোস: 25%

INCEPTION(2010)

Image
  Inception(2010) Action, Sci-Fi   কব মূলত একজন অপরাধী। সে টার্গেট করা কোন ব্যক্তির স্বপ্নের মধ্যে প্রবেশ করে সেখান থেকে তথ্য চুরি করে। তথ্য বলতে, কোন পাসওয়ার্ড বা কোন গোপন বিষয় এমন কিছু। এ কারণে তার নিজের দেশ আমেরিকায় সে একজন মোস্ট ওয়ান্টেড পারসন। আমেরিকায় কবের এক ছেলে এবং মেয়ে আছে। কব অনেকদিন তাদের দেখতে পারে না, কারণ তার আমেরিকায় ঢোকার সকল পথ বন্ধ।    এরপর সাইতো নামে একজন তাকে একটা কাজের অফার দেয়। কাজটা করে দিতে পারলে বিনিময়ে সাইতো কবের পুরনো সব ক্রিমিনাল রেকর্ড মুছে দিবে। যাতে সে আমেরিকায় প্রবেশ করতে পারে এবং তার ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে পারে। আর এই মুহুর্তে কবের এছাড়া আর কোন পথ খোলা নেই। কিন্তু কাজটা কিছুটা জটিল, কারণ আগে সে মানুষের স্বপ্নে ঢুকে কোন একটা ইনফরমেশন চুরি করতো। কিন্তু এবার তাকে সাইতোর এক অসুস্থ কম্পিটিটরের ছেলের স্বপ্নের মধ্যে ঢুকে তাকে একটা ইনফরমেশন দিতে হবে... যেটা অসম্ভব নয় তবে জটিল।    ক্রিস্টোফার নোলানের মুভি স্বপ্নের ভেতর স্বপ্ন, তার ভিতরে আবার স্বপ্ন, তার ভিতরে আবার! মাথানষ্ট কারবার।   পার্সোনাল রেটিং: ৯/১০ আইএমডিবি: ৮.৮/১০ ...

DRISHYAM

Image
  Drishyam(2013) Thriller, Drama, Mystery.   জর্জকুট্টি ডিশের ডিলার। তার পরিবারে স্ত্রী এবং দুই মেয়ে আছে। সে তার পরিবার ছাড়া কিছুই ভাবতে পারে না। তো তার বড় মেয়ে আন্জু স্কুলের একটা ট্যুরে যায়। সেখানে তার গোসলের ভিডিও ধারণ করে পুলিশের আইজির বখাটে ছেলে বরুণ। এবং পরবর্তীতে ট্যুর শেষে আন্জুর কাছে এসে খারাপ প্রস্তাব দেয়। প্রস্তাব অনুসারে বরুণ গোপন জায়গায় গেলে সেখানে কিছু প্যাঁচানো কাহিনীর কারণে বরুণের মৃত্যু হয়। জর্জকুট্টির বউ রাণী এবং তার বড় মেয়ে আন্জু বরুণকে বাড়ির পিছনে পুঁতে ফেলে। সকালে বাসায় এসে তা জানতে পারে জর্জকুট্টি। শুরু হয় পুলিশের থেকে বাঁচার লড়াই।    পার্সোনাল রেটিং: ৯/১০ আইএমডিবি: ৮.৩/১০ রোটেন টমেটোস: ১০০%           Drishyam-2(2021) Thriller, Mystery, Drama.   এই পার্টটা শুরু আগের মুভির পর থেকে। তো এই মুভিটার মূল বিষয় হলো টুইস্ট! ঘটনাপ্রবাহ এমনভাবে আগায় যে, আপনি চোখ ফিরাতে পারবেন না। চুম্বকের মতো এটার গল্প আপনাকে আটকিয়ে রাখবে। সেকেন্ড পার্টের কাহিনী বলা যাবে না কারণ এইটা আগের পার্টের স্পয়লার হয়ে যাবে। সুতরাং চুপচাপ সময় করে দেখে...

SHUTTER ISLAND(2010)

Image
  টেডি ড্যানিয়েলস এবং চাক অ্যালি দুইজন ডিটেকটিভ, ইউএস মার্শালে চাকরি করেন। তাদেরকে একটা ইনভেস্টিগেশনের জন্য রিমোট আইল্যান্ডে পাঠানো হয়। সেই দ্বীপে সাধারণ কোন মানুষের বসতি নেই। একটা এসাইলাম/পাগলা গারদ আছে। যেখানে ভয়ংকর সব অপরাধীদের আটকে রাখা হয়। তো সেই পাগলা গারদ থেকে নিজ সন্তানদের হত্যা করা এক নারী পালিয়ে যায়। কিন্তু সে কিভাবে পালালো? কোথায় পালালো? এসাইলাম কর্তৃপক্ষ তার কোন কূলকিনারা করতে পারছে না। কারণ দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা একটাই এবং সেটা এসাইলাম কর্তৃপক্ষের আন্ডারেই।    টেড এবং অ্যালিকে পাঠানো হয় বন্দী পালানোর এই বিষয়টা তদন্ত করার জন্য। যেদিন তারা দ্বীপে আসে সেদিনই প্রচন্ড ঝড়ে ফেরী চলাচল বন্ধ হয়ে যায় এবং তারা দ্বীপে আটকে পরে। তদন্ত করতে করতে টেড সন্দেহ করে এই দ্বীপে অস্বাভাবিক কিছু করা হচ্ছে। এসাইলেমের ডাক্তার, দ্বীপের পুলিশ প্রধান সবাই এর সঙ্গে জড়িত। আস্তে আস্তে সে রহস্য উদঘাটন করতে থাকে, সবশেষে সে তার সহকারী অ্যালিকেও সন্দেহ করতে থাকে। সে এই দ্বীপ থেকে পালাতে চায় কিন্তু ফেরী ঠিক না হওয়া পর্যন্ত তাকে এখানেই থাকতে হবে।    টেডি পরে গেলো মহাফ্যাসাদে এবং লা...