THE BODY(2012)
The Body-El Cuerpo(2012)
Thriller, Mystery.
ঔষুধ কোম্পানীর মালিক এবং বেশ ধনী একজন মহিলা লস এন্জেলস থেকে ফেরার পর হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। কিন্তু মর্গে রাখা তার লাশ সেদিন রাতেই হারিয়ে যায়। মর্গের গার্ড কিছু একটা দেখে দৌঁড়ে পালানোর সময় কার এক্সিডেন্ট করে। গার্ড কি দেখে এতটা ভয় পেল? আর লাশটাই বা কোথায় গেলো?
পুলিশ প্রথমিকভাবে মহিলার ইয়ং স্বামীকে সন্দেহ করে। কিন্তু তার স্বামী কেন স্ত্রীর লাশ লুকিয়ে রাখবে। তাছাড়া লাশটা সে বের করলো কিভাবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে মুভিটি। মুভির গল্প শুনে হরর মনে হলেও এটা মোটেও কোন হরর মুভি না। একদমই সাদাসিধে থ্রিলার একটা মুভি যার শেষটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। এটার ডিরেক্টর অরি'ওল'! পাওলো গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর পুরুষ্কার পেয়েছিলেন।
এক বসায় দেখে ফেলতে পারেন ছোট্ট আকারের এই টুইষ্টে ভরা মুভিটি। আমি নিশ্চিত এই সময়ে আপনি ২০ প্যাকেট চিপসের বেশি শেষ করতে পারবেন না।
Personal Rating: 8/10
IMDB Rating: 7.6
Rotten Tomatoes: 79%

Comments
Post a Comment