EXAM(2009)

 


Exam(2009)
Thriller, Mystery.


আপনি এমন একটা জবের জন্য আবেদন করলেন যেখানে চাকরি করলে লাইফ মোটামুটি সিকিউর। মাসিক বেতনও বেশ উচ্চপর্যায়ের। কিন্তু সেখানে জবে ঢুকতে হলে একটা পরীক্ষা দিতে হবে। আপনি পড়াশুনা করে পরীক্ষা দিতে গেলেন। কিন্তু পরীক্ষাটাও মামুলি কোন বিসিএস পরীক্ষা না। চান্স পেতেই হবে সবাই এরকম একটা মনোভাব নিয়েই পরীক্ষা দিতে গিয়েছে।

আপনি হলে গিয়ে দেখলেন, সেখানে প্রতিটা সিটে উত্তরপত্র রাখা আছে, এবং সেটার ওপরে কোন নাম নেই শুধু ক্যান্ডিডেট ১, ক্যান্ডিডেট ২.... এরকম লেখা। কিছুক্ষণ পর হলে পরীক্ষক একজন পিস্তলধারী গার্ডসহ আসলেন। তিনি আপনাকে বেশ কয়েকটা নিয়ম বলে গার্ডকে রেখে চলে গেলেন। যেমন, আপনি আপনার উত্তরপত্র নষ্ট করতে পারবেন না, হল থেকে বাইরে যেতে পারবেন না, পরীক্ষক বা গার্ডের সাথে কোন যোগাযোগ/প্রশ্ন করতে পারবেন না। যদি আপনি এর কোনটা করেন তাহলে আপনি ডিসকোয়ালিফাইড, গার্ড আপনাকে রুম থেকে বের করে দিবেন।

সময় ৮০ মিনিট, ১ টা প্রশ্ন, ১ টাই উত্তর। কিছু নিয়মকানুন এবং আপনার পরীক্ষা শুরু। টাইম শুরু হওয়ার পর আপনি কাগজ উল্টে দেখেন এখানে কোন প্রশ্নই লিখা নেই!

অন্যরকম একটা দারুণ মুভি। প্রতি মুহুর্তে সাসপেন্স, কখন কে বাতিল হয়ে যায়! এবং শেষে একটা দারুণ টুইস্ট। আপনি কল্পনাও করতে পারবেন না🙂 যাইহোক আমার কাছে মুভিটা দারুণ লেগেছে, পুরো মুভিটাই হলের ভেতরে শ্যুট করা। কিন্তু আপনি কিছুক্ষণের জন্যও বোর হবেন না। এত দারুণ!

Personal Rating: 9/10
IMDB Rating: 6.8
Rotten Tomatoes: 63%

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল