SHUTTER ISLAND(2010)

 



টেডি ড্যানিয়েলস এবং চাক অ্যালি দুইজন ডিটেকটিভ, ইউএস মার্শালে চাকরি করেন। তাদেরকে একটা ইনভেস্টিগেশনের জন্য রিমোট আইল্যান্ডে পাঠানো হয়। সেই দ্বীপে সাধারণ কোন মানুষের বসতি নেই। একটা এসাইলাম/পাগলা গারদ আছে। যেখানে ভয়ংকর সব অপরাধীদের আটকে রাখা হয়। তো সেই পাগলা গারদ থেকে নিজ সন্তানদের হত্যা করা এক নারী পালিয়ে যায়। কিন্তু সে কিভাবে পালালো? কোথায় পালালো? এসাইলাম কর্তৃপক্ষ তার কোন কূলকিনারা করতে পারছে না। কারণ দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা একটাই এবং সেটা এসাইলাম কর্তৃপক্ষের আন্ডারেই। 
 
টেড এবং অ্যালিকে পাঠানো হয় বন্দী পালানোর এই বিষয়টা তদন্ত করার জন্য। যেদিন তারা দ্বীপে আসে সেদিনই প্রচন্ড ঝড়ে ফেরী চলাচল বন্ধ হয়ে যায় এবং তারা দ্বীপে আটকে পরে। তদন্ত করতে করতে টেড সন্দেহ করে এই দ্বীপে অস্বাভাবিক কিছু করা হচ্ছে। এসাইলেমের ডাক্তার, দ্বীপের পুলিশ প্রধান সবাই এর সঙ্গে জড়িত। আস্তে আস্তে সে রহস্য উদঘাটন করতে থাকে, সবশেষে সে তার সহকারী অ্যালিকেও সন্দেহ করতে থাকে। সে এই দ্বীপ থেকে পালাতে চায় কিন্তু ফেরী ঠিক না হওয়া পর্যন্ত তাকে এখানেই থাকতে হবে। 
 
টেডি পরে গেলো মহাফ্যাসাদে এবং লাস্টের টুইস্টটার জন্য প্রস্তত ছিলাম না।
খুব জোস একটা মুভি।


Shutter Island(2010)
Thriller, Mystery.
পার্সোনাল রেটিং: ৯/১০
আইএমডিবি: ৮.২/১০
রোটেন টমেটোস: ৬৮%

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল