INCEPTION(2010)

 


Inception(2010)
Action, Sci-Fi
 
কব মূলত একজন অপরাধী। সে টার্গেট করা কোন ব্যক্তির স্বপ্নের মধ্যে প্রবেশ করে সেখান থেকে তথ্য চুরি করে। তথ্য বলতে, কোন পাসওয়ার্ড বা কোন গোপন বিষয় এমন কিছু। এ কারণে তার নিজের দেশ আমেরিকায় সে একজন মোস্ট ওয়ান্টেড পারসন। আমেরিকায় কবের এক ছেলে এবং মেয়ে আছে। কব অনেকদিন তাদের দেখতে পারে না, কারণ তার আমেরিকায় ঢোকার সকল পথ বন্ধ। 
 
এরপর সাইতো নামে একজন তাকে একটা কাজের অফার দেয়। কাজটা করে দিতে পারলে বিনিময়ে সাইতো কবের পুরনো সব ক্রিমিনাল রেকর্ড মুছে দিবে। যাতে সে আমেরিকায় প্রবেশ করতে পারে এবং তার ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে পারে। আর এই মুহুর্তে কবের এছাড়া আর কোন পথ খোলা নেই। কিন্তু কাজটা কিছুটা জটিল, কারণ আগে সে মানুষের স্বপ্নে ঢুকে কোন একটা ইনফরমেশন চুরি করতো। কিন্তু এবার তাকে সাইতোর এক অসুস্থ কম্পিটিটরের ছেলের স্বপ্নের মধ্যে ঢুকে তাকে একটা ইনফরমেশন দিতে হবে... যেটা অসম্ভব নয় তবে জটিল। 
 
ক্রিস্টোফার নোলানের মুভি❤️❤️ স্বপ্নের ভেতর স্বপ্ন, তার ভিতরে আবার স্বপ্ন, তার ভিতরে আবার! মাথানষ্ট কারবার।
 
পার্সোনাল রেটিং: ৯/১০
আইএমডিবি: ৮.৮/১০
রোটেন টমেটোস: ৮৭%

Comments