FORGOTTEN(2017)
Forgotten(2017)
Thriller, Mystery.
১৯৯৭ সাল। আপনি ২১ বছর বয়সী একজন ছাত্র। আপনারা অল্প কিছুদিন হলো বাসা পরিবর্তন করে নতুন একটা বাসায় উঠেছেন। কিন্তু শুরু থেকেই আপনার কেন জানি মনে হচ্ছে বাসাটা আপনি আগেও দেখেছেন। অনেক পরিচিত পরিচিত লাগতেছে। যাইহোক, এতকিছু না ভেবে আপনি এই বাসাতেই থাকতেছেন এবং একদিন ঘুম থেকে উঠে মনে হলো, আপনার বাবা, মা, ভাই কেউ আপনার আসল বাবা মা না। তারা সবাই একেকজন অভিনেতা, আপনার সঙ্গে তারা অভিনয় করতেছে। কাহিনী এখানেই শেষ না।
আপনি বিষয়টা জানানোর জন্য পুলিশের কাছে গেলেন। এবং জানতে পারলেন, আপনি ৪১ বছর বয়সের একজন যুবক। অথচ আপনি জানতেন এটা ১৯৯৭ সাল কিন্তু পুলিশ বলতেছে এটা ২০১৭ সাল
আপনার ফিলিংসটা কেমন হবে? কোন লেভেলের এক্সপায়ার্ড গাঁজা খাইলাম! কিন্তু ঘটনা আদতে সত্য। আপনি কোন গাঁজা খাননি। এটাই হলো এই মুভির কাহিনী
একদিন ঘুম থেকে উঠেই আপনার বয়স বেড়ে গেলো ২০ বছর। কিন্তু কেন? এর পিছনের কাহিনী কি? আপনার সাথে এরকমটা কেন হইতেছে? এগুলা জানতে হইলে কুইক কুইক মুভিটা দেখে ফেলতে হবে। জোস একটা মুভি, গল্পটা ভালো ছিলো।
আইএমডিবি রেটিং: ৭.৪/১০
পার্সোনাল রেটিং: ৯/১০
Comments
Post a Comment