MEMORIES OF MURDER(2003)


 

Memories Of Murder(2003)
Thriller, Crime
 
 
সিউল থেকে কিছুটা দূরের এক এলাকায় ৯০ এর দশকে পরপর ৩ জন কমবয়সী নারী নৃশংসভাবে খুন হয়। তাদের প্রত্যেকের পরনে লাল রঙের পোশাক ছিলো। অন্তর্বাস দিয়ে মুখ ঢাকা ছিলো, হাত পাও বাঁধা ছিলো শক্তভাবে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এদের। এই কেসের দায়িত্ব স্থানীয় একজন গোয়েন্দার হাতে থাকলেও পরবর্তীতে সিউল থেকে আসা একজন ইন্টার্ন গোয়েন্দাও এই কেসের সঙ্গে যুক্ত হয়। এবং তারা দুজন সহ তাদের পুরো ডিপার্টমেন্ট হন্যে হয়ে খুঁজতে থাকে অপরাধীকে। তারা কিছু প্যাটার্ণ খুঁজে পায়। যেমন- প্রত্যেকটা খুনের দিন বৃষ্টি হয়েছিলো। কেউ একজন প্রতিটা খুনের দিনেই রেডিওতে চিঠি পাঠাত একটা নির্দিষ্ট গান চালানোর জন্য। রেডিওতে যখন গানটা চলতো ঠিক সেই সময় খুনী এই নারীদেরকে খুন করতো
 
মাস্টারমাইন্ড এই সিরিয়াল কিলারকে ধরার জন্য গোয়েন্দাদের হন্যে হয়ে ক্লু খোঁজা। প্রমাণ সংগ্রহ করা এবং অন্যান্য কাজের সাথে পুলিশের ডেডিকেশন লেভেল সবই মোটামুটি এই মুভিতে দেখানো হইছে। কোরিয়ান থ্রিলার মুভির কাহিনী নিয়ে তো কিছু বলার নাই। সবগুলাই সুন্দর কাহিনী। পাশাপাশি এই মুভিতে বেশকিছু কমেডি আছে যা আপনাকে হাসাবে।
 
পার্সোনাল রেটিং: ৮/১০
আইএমডিবি রেটিং: 8.1/10
রোটেন টমেটোস: 95%

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল