MEMENTO(2000)


Memento(2000)
Thriller, Mystery.
 
 
বীমা কোম্পানির একজন ইনভেস্টিগেটর ছিলেন লিওনার্ড সাহেব। একটা দুর্ঘটনায় তিনি আনফরচুনেটলি তার স্ত্রীকে হারান এবং তিনিও আঘাতপ্রাপ্ত হন। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে তার একটা সমস্যা হয়। অ্যান্টিরোগ্রেড অ্যামনেশিয়া। এটাকে অনেকটা শর্ট টাইম মেমোরি লসের সাথে তুলনা করা যায়। প্রতি ১৫ মিনিট পরপর লিওনার্ড পূর্বের সবকিছু ভুলে যান। তবে তিনি কিন্তু জীবনে ঘটা সব কিছু ভুলে যাননি। আঘাত পেয়ে জ্ঞান হারানোর আগ পর্যন্ত তার জীবনে যা ঘটেছে তার সবকিছুই মনে আছে। 
 
লিওনার্ডের শেষ স্মৃতি হলো তার স্ত্রীর খুন হওয়া। এরপর থেকেই সে সংকল্প করে তার স্ত্রীর খুনিকে বের করে প্রতিশোধ নিবে। কিন্তু তার তো কিছুই মনে থাকে না! এজন্য সে গুরুত্বপূর্ণ মানুষদের মনে রাখার জন্য পোলারয়েড ক্যামেরায় ছবি তুলে এবং ছবির পিছনে মানুষটা সম্পর্কে তথ্য লিখে রাখে। এছাড়া স্ত্রীর খুনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সে তার শরীরে ট্যাটু করে লিখে রাখে। 
 
ক্রিস্টোফার নোলানের মুভি। এর থেকে বেশি এই মুভি সম্পর্কে বলার কোন প্রয়োজন নাই। নোলান মানেই একেকটা মাথানষ্ট করা মুভি। এ পর্যন্ত যে কয়টা দেখেছি কোনটাই প্রথম বারে বুঝতে পারিনাই। শুধু প্রেস্টিজটাই ভালো করে বুঝতে ৫ বার দেখা লাগছে। তবে এটা ২ বার দেখেই বুঝতে পারছি।
 
 
আইএমডিবি রেটিং: ৮.৪/১০
রোটেন টমেটোস: ৯৩%
পার্সোনাল রেটিং- ৯/১০

 

Comments

Popular posts from this blog

Digestion of protein in ruminant