FABRICATED CITY(2017)

 


Fabricated City(2017)
Action, Thriller.
 
কোন ইয়ো অনলাইন গেমে আসক্ত একজন মানুষ৷ যে নরমালি গেমস আর বাস্তব জীবনের মাঝে পার্থক্য করতে পারে না। মানে সেই লেভেলের গেমসখোর। গেমসের মধ্যে সে একজন কমান্ডার এবং তার গ্রুপে আরো তিনজন আছে, যারা সবসময় একটা টিম হিসেবে খেলে। বাস্তব জীবনে যদিও সে একজন মার্শাল আর্ট দলের সদস্য, কিন্তু তার জীবন কেটে যাচ্ছে ভার্চুয়াল গেমার হয়ে। পরিবারের সদস্য দুইজন, সে ও তার মা। তারা বড়লোক পাবলিক না হওয়ায় ইয়ো সাইবার ক্যাফেতে গিয়ে গেমস খেলে।
 
একদিন গেমস খেলতে গিয়ে দেখে তার আগে এই সিটে যে খেলেছে সে একটা মোবাইল রেখে গেছে। এবং গেম শেষ করার পর ওই মোবাইলে একটা ফোনকল আসে। ফোনকলটা ছিলো ফোনের মালিকের। ফোনের মালিক ফোন নিয়ে তার বাসায় আসতে বলে এবং বিনিময়ে তাকে কিছু টাকা দিতেও চায়। তো গেমার্স ভাইজান ফোনটা ফেরত দিতে যায় এবং সে একটা খুনের মামলায় ফেঁসে যায়। এরপরই কাহিনী শুরু।
 
মূলত এইটা একটা থ্রিলার মুভি। মুভির কাহিনীটাও খুব সুন্দর। পাশাপাশি মেয়েদের জন্য বলতেছি, নায়কটা খুবই কিউট।😀 থ্রিলারের পাশাপাশি কিছু একশন এবং একটা সুন্দর গল্পের জন্য মুভিটা দেখা যেতেই পারে। 
 
 
পার্সোনাল রেটিং-৮/১০
IMDB- 6.9/10
Rotten Tomatoes- 67%
 

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল