DRISHYAM
Drishyam(2013)
Thriller, Drama, Mystery.
জর্জকুট্টি ডিশের ডিলার। তার পরিবারে স্ত্রী এবং দুই মেয়ে আছে। সে তার পরিবার ছাড়া কিছুই ভাবতে পারে না। তো তার বড় মেয়ে আন্জু স্কুলের একটা ট্যুরে যায়। সেখানে তার গোসলের ভিডিও ধারণ করে পুলিশের আইজির বখাটে ছেলে বরুণ। এবং পরবর্তীতে ট্যুর শেষে আন্জুর কাছে এসে খারাপ প্রস্তাব দেয়। প্রস্তাব অনুসারে বরুণ গোপন জায়গায় গেলে সেখানে কিছু প্যাঁচানো কাহিনীর কারণে বরুণের মৃত্যু হয়। জর্জকুট্টির বউ রাণী এবং তার বড় মেয়ে আন্জু বরুণকে বাড়ির পিছনে পুঁতে ফেলে। সকালে বাসায় এসে তা জানতে পারে জর্জকুট্টি। শুরু হয় পুলিশের থেকে বাঁচার লড়াই।
পার্সোনাল রেটিং: ৯/১০
আইএমডিবি: ৮.৩/১০
রোটেন টমেটোস: ১০০%
Drishyam-2(2021)
Thriller, Mystery, Drama.
এই
পার্টটা শুরু আগের মুভির পর থেকে। তো এই মুভিটার মূল বিষয় হলো টুইস্ট!
ঘটনাপ্রবাহ এমনভাবে আগায় যে, আপনি চোখ ফিরাতে পারবেন না। চুম্বকের মতো এটার
গল্প আপনাকে আটকিয়ে রাখবে। সেকেন্ড পার্টের কাহিনী বলা যাবে না কারণ এইটা
আগের পার্টের স্পয়লার হয়ে যাবে। সুতরাং চুপচাপ সময় করে দেখে ফেলুন এই
অদ্ভুত মুভিটি।
পার্সোনাল রেটিং: ৯/১০
আইএমডিবি: ৮.৭/১০
রোটেন টমেটোস: ৮৬%

Comments
Post a Comment