A TAXI DRIVER(2017)
A Taxi Driver (2017)
Action, Drama.
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সাউথ কোরিয়ার সামরিক শাসনামলের সময়ের কাহিনী। সিউলের একজন ট্যাক্সিচালক একটা তথ্য পায়, একজন বিদেশী নাগরিককে গুয়াংজু শহরে নিয়ে গেলে সে ১০০,০০০ ইউয়ান ভাড়া পাবে। যা স্বাভাবিকের থেকে অনেক বেশি টাকা। লোভে পরে সে কৌশলে এই ট্রিপটা বাগিয়ে নেয়। অথচ ড্রাইভার জানতেন না, গুয়াংজু শহরে এখন কি হচ্ছে! প্রত্যেকটা প্রবেশপথ সেনাবাহিনী আটকিয়ে দিয়েছে এবং শহরের অবস্থা বেশ ভয়াবহ। এরপরে বাধা বিপত্তি অতিক্রম করে গুয়াংজু পৌঁছিয়ে সহজ সরল ড্রাইভার আটকে পরে ফাঁদে। কারণ বিপদ প্রতিনিয়তই তার যাত্রী এবং তার পিছনে ঘুরতেছে। শুরু হয় এক এপিক ব্যাটল থুক্কু এপিক তথ্য সংগ্রহ।
মুভিটা খুব সুন্দর ছিলো। আমি অনেকের প্রিয় কোরিয়ান মুভির তালিকায় এটার নাম প্রথম দিকেই দেখছি। সেরকমই একটা মুভি। সাধারণত সত্যি যে কখনো কখনো গল্প কিংবা সিনেমাকেও হার মানায়। সেটা এই মুভি দেখলে বুঝতে পারবেন।
পার্সোনাল রেটিং- ৯/১০
আইএমডিবি রেটিং: ৭.৯/১০
রোটেন টমেটোস: .৯৬%

Comments
Post a Comment