SHAWSHANK REDEMPTION(1994)



অ্যান্ডু ডুফ্রেইন একজন সফল ব্যাংকার। তার স্ত্রী আরেকজন লোকের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত, এই নিয়ে ঝগড়া করে তার ওয়াইফ প্রেমিকের কাছে চলে যায়। হতাশ ডুফ্রেইন মদ খেয়ে তার ওয়াইফকে মারার জন্য পিস্তল নিয়ে স্ত্রীর প্রেমিকের বাসায় যায় কিন্তু খুন না করেই চলে আসে এবং পিস্তলটা নদীতে ফেলে দেয়। 
কিন্তু পরের দিন তার স্ত্রী এবং প্রেমিকের লাশ পাওয়া যায় এবং সেখানে ডুফ্রেইনের উপস্থিতির প্রমাণও পাওয়া যায়। অতএব আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে শশাংক জেলে পাঠিয়ে দেয়।
 
চার দেয়ালে বন্দী জেলের জীবন আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হয় এবং সে জেলখানার একজন বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হয়। অস্কার জেতা অধিকাংশ মুভির মতো খুবই ধীরগতির এই মুভিটি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে অ্যান্ডু ডুফ্রেইন এবং অভিয়াসলি মর্গান ফ্রিম্যানের অসাধারণ অভিনয়ের জন্য। কারো কারো মুভি দেখার সময় ঘুম চলে আসতে পারে, কিন্তু থ্রিলিং অনুভূত হলে মুভিটা দেখতে ভালো লাগবে।
 
এই মুভির প্যারেন্টস উপন্যাস মুভি দেখার আগেই পড়ে ফেলায় আমি মূলত টুইস্ট, কাহিনী সবকিছুই অলমোস্ট জানতাম। বুঝতেই পারছেন, তীব্র বৈপরীত্যের ভেতর দিয়ে মুভিটা শেষ করেছি। এবং আইএমডিবির ইতিহাসে সবচেয়ে বেশি রেটিং পাওয়া এই মুভিটি অনেকেরই দেখা আছে। যাদের দেখা হয়নাই তারাও দেখে নিতে পারেন। জীবনে মোটিভেশনেরও দরকার আছে
 
Shawshank Redemption(1994)
Drama, Crime. 
পার্সোনাল রেটিং: ১০/১০
আইএমডিবি: ৯.৩/১০
রোটেন টমেটোস: ৯১%


 

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল