SUPER DELUXE(2019)

 



 
এই মুভি সম্পর্কে কিছু না জেনেই দেখলে ভালো হবে।
 
১. ভিম্বুর নতুন বিয়ে হয়েছে। ভিম্বুর হাসব্যান্ড মুগিল অভিনয় করতে চায় এজন্য সে একটা অভিনয় শেখার স্কুলে অভিনয় শিখছে। এদিকে ভিম্বু এবং মুগিলের এরেন্জ ম্যারেজ হওয়ায় তাদের সম্পর্ক ভালো না। একদিন জামাইয়ের অনুপস্থিতিতে ভিম্বু তার এক্স বয়ফ্রেন্ডকে বাসায় ডাকে। ওর সাথে সেক্স করা শেষে ভিম্বু দেখে তার ফ্রেন্ড তুমুল উত্তেজনার মুহুর্তে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এইদিকে মুগিলও বাসায় চলে এসেছে।

২. গাজী, সুরি, মোহন, ভাসান্ত, থুয়াভান। পাঁচজন বন্ধু স্কুল ফাঁকি দিয়ে পর্ণ মুভির সিডি কিনে থুয়াভানের বাসায় যায় মুভিটা দেখতে। পর্ণ শুরু হওয়ার পর নায়িকার এন্ট্রি সিনে দেখা গেলো নায়িকা সুরির মা। রাগে ক্ষোভে সুরি টিভিটা ভেঙে ফেললো। এবং একটা স্ক্রু ড্রাইভার নিয়ে সে তার মাকে মারার জন্য দৌঁড় দিলো! কিন্তু তার মার কাছে যাওয়ার জন্য সিড়ি দিয়ে উঠতে গিয়ে সুরি পিছলে পরে এবং স্ক্রু ড্রাইভারটা তার পেটে ঢুকে যায়।
 
৩. জয়তীর ছেলের নাম রাসকুট্টি। জয়তীর স্বামী মানিক্কাম ৭ বছর আগে কাজের সন্ধানে মুম্বাইতে যায়। কিন্তু এরপর আর কোন খোঁজ পাওয়া যায়নি। ৭ বছর পর মানিক্কাম ফোন করে জানিয়েছে সে আজকে বাসায় আসবে। ছোট্ট বাবু রাসকুট্টি সকাল থেকে অপেক্ষা করে আছে বাবার জন্য। এদিকে শুধু জয়তী কিংবা রাসকুট্টি নয়, জয়তী এবং মানিক্কামের পুরো পরিবার, আত্মীয়স্বজনও তার আসার জন্য অপেক্ষা করছে। তারা সবাই বাড়ির সামনে মানিক্কামকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু ট্যাক্সি থেকে নামলো একজন তৃতীয় লিঙ্গের মানুষ!! 
 
২.১. সুরিকে নিয়ে তার মা চলে গেলো হাসপাতালে। এদিকে সুরির বাবা আরপুথাম ২০১৪ সালে সুনামিতে ভেসে যাওয়ার সময় হুট করে তার হাতে একটা খ্রিস্টান মুর্তি আটকিয়ে যায়। এবং কাকতালীয়ভাবে সে বেঁচে যায়। এরপর থেকে সে মূর্তিটাকে ত্রাতা মনে করে এবং খ্রিস্টানধর্মে রূপান্তরিত হয়। কিন্তু ইদানিং সে বিশ্বাসসংক্রান্ত সমস্যায় ভুগছে! ছেলের আহত হবার খবর শুনে আরপুথামও হাসপাতালে যায় এবং ছেলের এই সমস্যার জন্য নিজের অবিশ্বাসকে দায়ী করে। 
 
২.২. থুয়াভানের বাবা ভাঙা টিভি দেখলে থুয়াভানের অবস্থা খারাপ করে দিবে এজন্য থুয়াভান ও তার বন্ধুরা নতুন টিভি কেনার জন্য যথাক্রমে একজনের বাসায় চুরি করে এবং টাকার বিনিময়ে কাজের সন্ধানেও যায়। কিন্তু ঘটনাক্রমে ছোটখাটো এক ডনের টিভিও তারা ভেঙে ফেলে। ডন ওয়ার্নিং দেয় ২৪ ঘন্টার মধ্যে নতুন টিভি কিনে না দিলে সবগুলারে টুট টুট করে ফেলবে।
 
 
অনেকদিন পর একটা ডার্ক কমেডিওয়ালা মুভি দেখলাম। সাথে আবার প্রিয় ফাহাদ ফাসিল। এবং কাকতালীয়ভাবে 'আমরা সবাই একে অপরের সঙ্গে যুক্ত' D A R K বিষয়ক এই ফিলোসোফির সাথে এটারও অদ্ভুত মিল আছে। যাইহোক, আমার মনে হয় বলিউডের কিছু বস্তাপঁচা রোমান্টিক মুভিগুলোকে কোনভাবে ডাস্টবিনে ফেলে দিলে এরকম কিছু মাস্টারপিস খুঁজে পাওয়া যাবে।
 
 
Super Deluxe(2019)
Dark Comedy, Drama.
পার্সোনাল রেটিং: ১০/১০
আইএমডিবি: ৮.৪/১০
বুক মাই শো: ৮১%

Comments

Popular posts from this blog

Digestion of protein in ruminant