KUMBALANGI NIGHTS(2019)

 

 
 
Kumbalangi Nights(2019)
Drama, Thriller.

 
এটা একটা অসমাপ্ত বাড়ির গল্প। এখনও নির্মানাধীন, প্লাস্টারও করা হয়নি। চার ভাই সাজি, বনি, ববি, ফ্রাংকি এখানেই থাকে। এদের জীবনের গল্প, ভালোবাসার গল্প, সম্পর্কের টানাপোড়েন কিংবা কষ্ট নিয়েই গল্পটা এগিয়ে যায়৷ এবং শেষদিকে সহজ সরল গল্পটা নাটকীয়ভাবে মোড় নেয়। নগদে পল্টি মেরে ক্যাচ করে ড্রামা থেকে থ্রিলারের দিকে এগিয়ে যায়, যদিও প্রথম থেকেই একটা রহস্য রহস্য ভাব থাকে। 
 
আমি মালায়ালাম মুভি দেখি ওদের অসাধারণ সিনেমাটোগ্রাফির জন্য। অনেকটা চোখের শান্তি। গ্রামের পরিবেশ বেশ সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলতে পারে। এই ছবিটাও সেরকমই... 
 
রোমান্টিক প্রেম, শিহরণ জাগানো ধোঁয়াশা, বাস্তবিক একশন🙃 কমবেশি সব মাল মশল্লাই মুভিটার মধ্যে আছে। দেখতে দেখতে মনে হবে আপনিও এই বাড়িটারই একজন সদস্য, এদের আনন্দ-বেদনার সাথে আপনিও জড়িত৷ মুভিটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এর অভিনয়। একেকজন অভিনেতা একেকটা হাইড্রোজেন বোমা, পুরাই ফাটায়া দিছে। 
 
এন্ডিংয়ের মতো আমিও এরকম গিফট পেতে চাই। ছবি দেখে কেউ আবার এটাকে পুরাটাই রোমান্টিক ড্রামা ভাইবেন না, হালকা পাতলা থ্রিলারও আছে, কমেন্টে পোস্টার দিয়ে দিবোনে। 
 
পার্সোনাল রেটিং: ৮/১০
আইএমডিবি রেটিং: ৮.৫/১০
রোটেন টমেটোস: ৮৮%

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল