ORPHAN(2009)
Orphan(2009)
Thriller
এক দম্পতির এক ছেলে এবং এক মেয়ে আছে। তাদের সংসার অত্যন্ত আনন্দের, সুখের সংসার যাকে বলে। কিন্তু মেয়েটা কথা বলতে পারে না। এই কারণে বা যেই কারণেই হোক, এই দম্পতি আবার সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছিলো। কিন্তু তাদের তৃতীয় সন্তান(মেয়ে) মৃত জন্মগ্রহন করে। যেটা মহিলাটার জন্য ট্রমার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য তারা দুজনে মিলে ডিসিশন নেয়, একটু বড় দেখে একটা মেয়েকে তারা দত্তক নিবে।
দত্তক নেওয়ার জন্য তারা স্থানীয় এতিমখানায় যোগাযোগ করে এবং এস্থার নামের একটা মেয়েকে দত্তক নিয়ে আসে। কিন্তু সমস্যার শুরু হয় এরপর থেকেই। তাদের সাজানো সংসারে প্রতিনিয়তই ঘটতে থাকে অদ্ভুত এবং রহস্যময় ঘটনা। ফুলফিল থ্রিলার এবং হালকা হরর ফিল আসবে মুভিটা দেখে। একবার শুরু করলে শেষ না করে চোখ ফিরাতে পারবেন না। প্রতিটা সিনে আপনার মনে হবে এরপর কি হতে চলেছে? তীব্র উত্তেজনা।
এবং একদম শেষে দারুণ একটা টুইস্ট আছে। মুভি সম্পর্কে এর থেকে বেশি কিছু বলা যাবে না, স্পয়লার হয়ে যাবে। যদি মুভিটা দেখতে চান তাহলে আপনার উচিত হবে এটা সম্পর্কে একদমই না জেনে তারপর দেখা শুরু করা। ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো জোস ছিলো, আমি দেখতে দেখতে ভাবতেছিলাম, এইটা কি থ্রিলার নাকি হরর? কনফিউজড উঙ্গাবুঙ্গা।
আইএমডিবি রেটিং: ৭/১০
রোটেন টমেটোস: ৫৮%
পার্সোনাল রেটিং: ৮.৫/১০

Comments
Post a Comment