THE RAID:REDEMPTION(2012)
The raid:Redemption(2012)
Action, Martial Arts.
তামা রিয়াদী নামে একজন গ্যাং লিডার অনেক বছর ধরেই একটা ১৫ তলা ভবন দখল করে নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই বিল্ডিং এ যাদেরকে সে ভাড়া দেয় তারা সবাই হিংস্র এবং অভিজ্ঞ। এজন্য তার প্রতিপক্ষ অনেক দলই এই বিল্ডিং আক্রমণ করতে এসে নিজেরাই হাওয়া হয়ে গেছে।
একজন বয়স্ক আর্মি কমান্ডারের নির্দেশনায় একদিন সকালে একটা ২০/২২ জনের সোয়াট টিম এই বিল্ডিং দখল করতে আসে। এই টিমের একজন নতুন সদস্য হলো রামা, যার ওয়াইফ বর্তমানে প্রেগনেন্ট৷ এই রামাই হলো সিনেমার মূল নায়ক। তামা রিয়াদী এই ভবনের ১৫ তলায় বসে সিসি ক্যামেরা দিয়ে সকল কিছু পর্যবেক্ষণ করে। সোয়াট টিমের মূল উদ্দেশ্য হলো ১৫ তলায় গিয়ে তামাকে আটক করে নিয়ে যাওয়া।
সোয়াট টিম যখন বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে এবং একেক তলা করে দখলে নিতে থাকে তখন তামা রিয়াদী তার পরিকল্পনা অনুসারে আগাতে থাকে। স্নাইপার এটাকের শিকার হয় এই সোয়াট টিম। এবং আফটার সামটাইম তারা জানতে পারে তারা একটা ফাঁদে পরে গেছে। এই মুহুর্তে তারা এই বিল্ডিং থেকে বের হতে পারবে না, এমনকি বিল্ডিং দখল করতে না পারলে তারা কেউ জীবিত ফিরে যেতে পারবে না। শুরু হয় এক এপিক কমব্যাট ফাইট, অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার লড়াই। হয় মারতে হবে, নাহয় মরতে হবে। এগিয়ে যেতে থাকে গল্প।
এইটা পুরাটাই একটা একশন মুভি। সিনেমার শুরু থেকে ৯০% টাইমেই আমরা একশন আর মার্শাল কমব্যাট ফাইট দেখতে পাবো। একশনপ্রেমীদের জন্য চোখের শান্তি। কিন্তু কাহিনী বলার মতো কিছুই না, একদম নরমাল কাহিনী। দুয়েকটা যা টুইস্ট ছিলো তাও বলার মতো ইন্টারেস্টিং কিছু না। আর ফাইটিং সিনগুলো দেখতে খুব সুন্দর। যদিও আমি ০.২৫ স্পিডে চালিয়ে ফাইটিং এর ফাঁকফোকড় সব বুঝে গেছি।
কিছু কিছু জায়গায় বাস্তবতার সাথে পুরাই ১৮০ ডিগ্রী তফাত। এইসব মাথায় নিয়েই মুভিটা দেখতে বসতে হবে। এটা আমার প্রথম ইন্দোনেশিয়ান মুভি। আমি হয়তো ওদের কালচারটা বুঝতে পারিনি তবে সিনেমা হিসেবে এটি পারফেক্ট একশন প্যাক প্রোভাইড করে। এটার সেকেন্ড পার্টও আছে এবং সেখানে পল ওয়াকার অভিনয় করছে। ওভারঅল ভালোই, ফাইটিং এর কিছু নতুন মুভ দেখতে পারবেন। হ্যাপী ওয়াচিং।
আইএমডিবি রেটিং: ৭.৬/১০
রোটেন টমেটোস: ৮৭%
পার্সোনাল রেটিং: ৭/১০

Comments
Post a Comment