THE OUTLAWS(2017)

 


The outlaws(2017)
Action, Crime. 
 
 
সাউথ কোরিয়ার এক এলাকার দুইটা গ্যাং সবসময় একজন আরেকজনের সাথে লাইগাই থাকে। আর পুলিশের ডিটেকটিভ দুইদিন পর পর তাদের মিলায় দেয়। যদিও এরা কোনভাবেই নিজেদের আধিপত্য হারাতে চায় না। অবস্থাটা এমন, গ্যাং আছে সমস্যা নাই, থাকুক তারা মিলেমিশে। কিন্তু কোন খুনখারাবি চলবে না, পুলিশও খুশি, তারাও খুশি। কিন্তু....
 
চায়না থেকে এক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এই এলাকায় ঢুকে পরে, টাকার জন্য এই মালটা সবকিছুই করতে পারে। এলাকার দুই গ্যাংয়ের একটার মেম্বার এই চায়নিজের থেকে ৩০,০০০ টাকা ধার নেয় কিন্তু সময়মতো পরিশোধ করতে না পারায় এর হাত হাতুড়ি দিয়ে ছেইঁচা দেওয়া হয়৷ তো বেচারা হাত হারায়া তার গ্যাং লিডারকে কল করে, গ্যাং লিডার আইসা একটু ভাব নেয়। জিজ্ঞেস করে, কিরে তুই কেডা?? এবং ছোটখাটো অপমান করে। বিনিময়ে চাইনিজটা গ্যাং লিডারকে ৬ টুকরা করে ময়লার ভাগারে ফালায় রাখে এবং আরো কিছু টুকটাক কাহিনীর পর পুলিশের টনক নড়ে। 
 
এরপরই মূলত শুরু হয় আসল খেলা। পুলিশ হন্যে হয়ে চাইনিজটারে খুঁজে আর চাইনিজটা লুকায় লুকায় নানাবিধ অপরাধ করতে থাকে। একদম অলিম্পিক লেভেলের চোর পুলিশ খেলা চলতে থাকে।
সিম্পল কাহিনী, টুইস্টও নাই সেরকম। কিন্তু ধুন্ধুমার একশন আছে। ভিলেনের ভাবসাব পুরাই জোস। বিশাল চুল, রিলাক্স মুড নিয়া দেনাদারদের ডিসকাউন্ট দেয়৷ এক পা কাটলে ১০ হাজার ডিসকাউন্ট, এক হাত কাটলে ২০ হাজার। যেহেতু এটা ক্রাইম মুভি এজন্য 'প্যারা নাই চিল' মুডে দেখতে পারবেন। জটিল কোন বিষয় নাই এটার মধ্যে। 
 
ভালো কথা, এইটা হলো সালমান খানের রিসেন্ট মুভি 'রাধে' এর অরিজিনাল ফিল্ম। রাধে এইটার রিমেক। যদিও দেখিনাই কিন্তু যা শুনলাম, ভাইজান যদি এটার ৭০% ভালোভাবে রিমেক করতে পারতো তাইলেও হইতো। রিমেকের মায়রে বাপ করে ছেড়ে দিসে নাকি। 
 
আইএমডিবি রেটিং- ৭.২
রোটেন টমেটো- ৯১%
পার্সোনাল রেটিং: ৭/১০

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল