SURVIVAL FAMILY(2017)
এটি ২০১৭ সালে মুক্তি পাওয়া একটি জাপানিজ চলচিত্র। যেখানে একই সঙ্গে এডভেঞ্চার, হাস্যরস এবং বাস্তবতায় টিকে থাকার চেষ্টাগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ইয়োশিউকি এবং তার পরিবার টোকিওতে বসবাস করেন। স্বভাবতই শহুরে জীবনযাপনে তারা অভ্যস্ত। তাই গ্রামের দিকের লাইফস্টাইল, খাবার কিছুই তাদের পছন্দ নয়। হুট করে, একদিন সকালে পুরো জাপান বিদ্যুৎহীন হয়ে পরে। এমনকি কোন ধরণের ইলেকট্রনিকস যন্ত্রপাতিও কাজ করা বন্ধ করে দেয়। ইয়োশিউকির অফিস এবং তার ছেলে-মেয়ের স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এদিকে ব্ল্যাকআউটের কারণে নাগরিক জীবনে স্থবিরতা নেমে আসে। খাবার এবং পানির অভাব যখন তীব্র হয়, তখন মানুষ গ্রামের দিকে ছুটে যেতে থাকে। এই কঠিন পরিস্থিতিতে, খাবার এবং পানি ছাড়া সবকিছুই মূল্যহীন হয়ে পরে। ইয়োশিউকিও তখন পরিবার নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পরিবারের চারজন সদস্য এবং তিনখানা সাইকেল। শুরু হয় তাদের যাত্রা। এগিয়ে যেতে থাকে মুভির গল্প। গল্পের সাথে সাথে আপনিও এগিয়ে যাবেন ইয়োশিউকি পরিবারের একজন সদস্য হয়ে। তাদের হাসি-কান্না আপনাকে তীব্রভাবে ছুঁয়ে যাবে।
শিনোবি ইয়াগুচি পরিচালিত এ মুভিটি ফারো আইল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ী হয়। এছাড়াও মুভিটির অসাধারণ গল্প এটিকে অনন্য মাত্রায় নিয়ে গেছে। সাধারণ একটি পরিবারের মধ্যকার আবেগ, বিরোধের সাথে সাথে একে অপরের প্রতি ভালোবাসাও এখানে ফুটে উঠেছে। যে কোন পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নেওয়ার গল্পই মুভির মূল উপজীব্য।
🎬Survival Family(2017)
🎞 Director: Shinobu Yaguchi
💡Runtime: 1:56:40
💡IMDB: 7.3/10 (2.3k vote)
💡My Drama List: 7.9/10
💡My Rating: 9/10

Comments
Post a Comment