THE INVISIBLE GUEST(2016)
খুব অল্পসময়ে বিরাট সাফল্য অর্জন করা বিবাহিত একজন বিজনেসম্যান একটা হোটেলে অজ্ঞান হয়ে পরে আছে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায়, অন্য রুমে তার প্রেমিকা মৃত অবস্থায় আছে এবং চারপাশে অনেক টাকা ছড়ানো।
প্রাথমিকভাবে পুলিশ হোটেলের ওই রুম থেকে তাদের দুজনকেই পেয়েছে এবং সব দরজা, জানালা ভেতর থেকে বন্ধ ছিলো। স্বাভাবিকভাবেই পুলিশের প্রধান সাসপেক্টও এই বিজনেসম্যান।
বিজনেসম্যান একজন আইনজীবী হায়ার করেন যে তাকে এই অপরাধ থেকে মুক্তি দিতে পারবে। এই আইনজীবির এটাই শেষ কেস তাই সে কখনোই এটাতে হারতে চায় না। সে ওইদিনের পুরো কাহিনী জানতে চায় যে আসলে কি হয়েছিলো, এজন্য সে ক্লায়েন্টের সাথে হাফ নাইট মিটিং এর ব্যবস্থা করে এবং তাদের আলোচনার সময় কেঁচো খুঁড়তে বেরিয়ে আসতে থাকে সাপ।
ফাইনালি এন্ডিং টুইস্টটা মাথা ঘুরায় দিবে।
The Invisible Guest (2016)
Thriller, Mystery.
IMDB Rating: 8.1
Rotten Tomatoes: 67%

Comments
Post a Comment