LA LA LAND(2016)
La La Land(2016) Musical, Romance. দুইজন মানুষের গন্তব্য আলাদা কিন্তু তাদের পথটা একই। এরকমই দুইজন মানুষ সেব এবং মিয়া। সেব মূলত একজন ডেডিকেটেড জ্যাজ পিয়ানোবাদক, যে চায় জ্যাজ হারিয়ে না যাক। এটা যাতে সে টিকিয়ে রাখতে পারে এজন্য নিজের একটা আলাদা ক্লাব খুলতে চায়। ক্লাব খোলার জন্য প্রয়োজন অনেক টাকা, এজন্য সে বিভিন্ন ক্লাবে টাকার বিনিময়ে বাজাতে থাকে। কিন্তু কিছুটা ওল্ড ফ্যাশনের জ্যাজের কদর কমে যাওয়ায় সে কোথাও থিতু হতে পারতেছে না। অপরদিকে, মিয়া ওয়ার্নার ব্রোসের মতো নামকরা প্রোডাকশন হাউজের ভিতরে একটা কফিশপে চাকরি করে। যার জীবনের এক এবং একমাত্র লক্ষ্য হলো অভিনেত্রী হওয়া। এজন্য সে একের পর অডিশন দিয়েই যায় কিন্তু কোথাও সিলেক্ট হয় না। সবাই তাকে ফিরিয়ে দেয়। একদিন অপ্রত্যাশিতভাবে মিয়া এবং সেবের দেখা হয়ে যায় একটা ক্লাবে এবং কাকতালীয়ভাবে বারবার তাদের দেখা হতে থাকে। মূলত এই দুইজন আলাদা মানুষের এক হওয়া এবং তাদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের সাথে অসাধারণ মিউজিক কম্বিনেশন এই মুভিটার প্রধান আকর্ষণ। কাপলদের মুভিটা দেখা এবং শিক্ষা নেওয়া উচিত। জীবনে কখনো বসন্ত, কখনো ...