DON'T BREATHE(2016)

তিনজন চোর, যারা মূলত বিভিন্ন বাসা থেকে ব্যবহার্য জিনিসপত্র চুরি করে তারা একটা টার্গেট খুজে পায়। গাল্ফ যু্দ্ধের সময় চোখ হারানো এক সৈনিক নরম্যান। নরম্যানের মেয়েকে স্কুলে থাকতে একটা ধনী পরিবারের মেয়ে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলে। প্রভাবশালী হওয়ায় নরম্যানকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে হত্যাকারী মেয়েটা ছাড়া পেয়ে যায়।
মূলত সেই চোর তিনটা অন্ধ নরম্যানের এই টাকাগুলো চুরিরই প্ল্যান করে। চুরি করতে পারলে এটাই হবে তাদের শেষ চুরি। কিন্তু বাড়ির ভেতরে ঢুকার পরই তারা বুঝতে পারে তারা একটি ফাঁদে পরে গেছে। নরম্যান অন্ধ হলেও সে একেবারে নিরস্ত্র বা নিরীহ নয়। সে আঘাত করার ক্ষমতা রাখে।
এরপর শুরু হয় বেঁচে থাকার এক অদ্ভুত লড়াই। এবং একের পর এক টুইস্ট উন্মোচিত হতে থাকে। একদম শ্বাসরুদ্ধকর একটা থ্রিলার। যারা সারভাইভাল থ্রিলার জনরাটা বেশ পছন্দ করেন তাদের এই মুভি অবশ্যই ভালো লাগবে।



Don't Breathe (2016)
Thriller, Horror.
Personal Rating: 7/10
IMDB Rating: 7.1
Rotten Tomatoes: 88%

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল