THE GIRL ON THE TRAIN(2016)
রাচেল একজন ডিভোর্সপ্রাপ্ত মানসিকভাবে বিপর্যস্ত মানুষ। প্রতিদিন ট্রেনে করে যাওয়ার সময় সে রেললাইনের পাশে একটা বাড়ির দিকে তাকিয়ে থাকে। সেই বাড়িতে একজন নারী তার স্বামীসহ বসবাস করে। রাচেল তাদের দেখে এবং ভাবে, তারও এরকম একটা সুখী পরিবার হোক।
বেচারী রাচেল একদিন হঠাৎ করে ওই মেয়েটাকে আরেকজন পুরুষের সঙ্গে দেখে এবং তার রাগ হয়। সে মেয়েটাকে কিছু বলার জন্য তার পিছু নেয়। এবং কোন এক আধ্যাত্মিক কারণে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে নিজেকে তার বাসায় আবিষ্কার করে এবং ঘটনার কিছুই মনে করতে পারে না।
কিন্তু কাকতালীয়ভাবে সেইদিনই ওই মেয়েটা নিখোঁজ হয়ে যায়। সন্দেহের তীর চলে আসে রাচেলের দিকে!
একই নামের উপন্যাস থেকে বইটা এডপ্ট করা। যদিও আমি বইটা পড়িনি তবুও রিভিউ দেখে যা বুঝলাম এডাপশনের কাজটা দারুণভাবে করা হয়েছে। তবে আইএমডিবি রেটিং ভালো না হওয়ার পেছনে আমার মনে হয় মুভিটার কিছু অপ্রয়োজনীয় স্লোনেসই মূল কারণ। দেখতে পারেন।
The Girl On The Train(2016)
Thriller, Mystery.
আইএমডিবি: ৬.৫/১০
রোটেন টমেটোস: ৪৪%

Comments
Post a Comment