THE CHASER(2008)
একজন অবসরপ্রাপ্ত পুলিশের গোয়েন্দা বর্তমানে কোরিয়ার এক চিপায় ব্রোথেল চালায়। কাস্টমার ফোন করে যখন অর্ডার দেয় তখন সেক্স ওয়ার্কাররা সেখানে গিয়ে কাষ্টমারের চাহিদা পূরণ করে। তো হুট করে কিছুদিন থেকে গোয়েন্দা সাহেবের ব্রোথেলের মেয়েরা হারায় যাইতেছে! ব্যাপারটা বিষ্ময়কর। গোয়েন্দা সাহেব বিভিন্ন বিষয় পর্যালোচনা করে একজন কাস্টমারকে সাসপেক্ট হিসাবে ধরে নেয়! সে ভাবে, মেয়েদেরকে হয়তো বিক্রি করে দেওয়া হচ্ছে।
কিন্তু ঘটনা আরো গভীরে! কাস্টমারটা একজন সিরিয়াল কিলার। এরপই শুরু হয় গোয়েন্দা সাহেব আর সিরিয়াল কিলারের টুকপলান্তি খেলা। এইদিকে শুরু হয় আরেক ঝামেলা, গোয়েন্দা সিরিয়াল কিলারকে পুলিশে ধরায় দিলেও প্রমাণ না থাকায় পুলিশ তাকে ছেড়ে দিবে। এজন্য ১২ ঘন্টার মধ্যে প্রমাণ লাগবে। গোয়েন্দা সাহেব পরে বড় ঝামেলায়.....
বাকীটুকু জানতে দেখে ফেলুন মুভিটি।
The Chaser(2008)
Thriller, Action.
পার্সোনাল রেটিং: ৮/১০
আইএমডিবি: ৭.৮/১০
রোটেন টমেটোস: ৮২%

Comments
Post a Comment