PRIMAL FEAR(1996)
গির্জায় নৃশংসভাবে খুন হয় যাজক/ফাদার। সমাজের খুবই সম্মানীয় এই ব্যাক্তিত্বের খুনের পেছনের কারণ কি? ঘটনাস্থল থেকে রক্তমাখা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় ওই গির্জারই একজন কিশোর সেবক অ্যারন স্টাম্পলারকে। একটা ওপেন মার্ডার কেসের মতো এখানেও সন্দেহভাজন একজন, তার বিরুদ্ধেই সকল প্রমাণ। সুতরাং সকল ব্যক্তিবর্গ ভেবে নেয় ফাঁসি নিশ্চিত।
কিন্তু ঘটনার মোড় নেয় যখন মার্টিন ভেইল নামক একজন বিখ্যাত আইনজীবি এই কেসটা ফ্রি-তে হাতে নেয়। সে মূলত সবসময় খবরের কাগজের ফ্রন্ট পেজে থাকতে চায়, তার ইচ্ছাটাই হচ্ছে সবসময় ভাইরাল থাকতে চাওয়া। এজন্যই সে এই হাইপ্রোফাইল এই কেসটা ফ্রিতে নিয়ে নেয়। তবে ভেইল সাহেবের এই কেসের পেছনে আগ্রহ আরো বেড়ে যায় যখন তারই প্রাক্তন প্রেমিকা পাবলিক প্রসিকিউটর হিসেবে এই কেসে যুক্ত হয়।
১৯৯৬ সালের মুভি হিসেবে এন্ডিং টুইস্টটা দারুণ ছিলো। ফাইট ক্লাব দেখার সময় এডওয়ার্ড নর্টনের ভাবলেশহীন চেহারাটা অনেক কিউট লাগতেছিলো। এখানে এক অন্যরকম নর্টনকে দেখা যায়, তার এক্সপ্রেশন অভিনয় সবগুলোই একদম চোখে লেগে থাকার মতো। বেশ উপভোগ্য একটা মুভি।
Primal Fear(1996)
Thriller, Mystery.
IMDB Rating: 7.7
Rotten Tomatoes: 76%

Comments
Post a Comment