PERFUME:THE STORY OF A MURDERER(2006)


সুন্দর ঘ্রাণের জন্য আমরা আতর, পারফিউম, বডি স্প্রে কিনি। এইসব মনোমুগ্ধকর ঘ্রাণ আমাদের মনকে প্রশান্তি দেয়। আজাইরা প্যাচাল বাদ! মুভির কাহিনী শুরু ১৮ শতকের প্যারিসের এক নোংরা মাছের বাজারে। একজন মাছবিক্রেতা নারীর হুট করে প্রসব বেদনা শুরু হয় এবং তিনি ময়লার ভেতরে একটি শিশু জন্ম দেন। নোংরা ময়লার ভেতরে জন্ম নেওয়া শিশুটি আধ্যাত্মিক এক ক্ষমতা নিয়ে জন্মায়। পৃথিবীর সকল ঘ্রাণ সে অনুভব করতে পারে। 
 
আর কিছু বলতে চাচ্ছি না! এই মুভিটা দেখার পর মনে হয়েছে এত সুন্দর মুভিটা আগে কেন দেখা হলো না। ডিরেক্টর টম Tykwer(বাংলা উচ্চারণ কি হবে বুঝতেছি না) এর পরিচালনায় তৈরী করা জার্মান ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল মুভি! কয়েকটা সিন দেখলেই বুঝতে পারবেন কেন এটা ব্যয়বহুল। প্রত্যেকটা মুভিতে একটা কি সিন থাকে, যেটাকে খুব সহজে মাথা থেকে বের করা যায় না, এই মুভির সেই মাথা থেকে দূর না করতে পারা সিনটা আমার অত্যন্ত প্রিয় সিন।
কিছু ১৮+ ভয়াবহ দৃশ্য আছে। বাচ্চারা সতর্কতার সহিত দেখবেন, তবে আমার কাছে অতটা খারাপ মনে নাই।
 
 
Perfume:The Story of a Murderer(2006)
Thriller, Crime, Drama.
Personal Rating: 10/10
IMDB Rating: 7.5
Rotten Tomatoes: 59%

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল