NO SMOKING(2007)

 



'কে' একজন চেইনস্মোকার! বাথরুমে, বেডরুমে, খাবার টেবিলে সবজায়গায় সে সিগারেট খেতে থাকে! পিওর সিগারেটখোর। তো 'কে' এর ওয়াইফ অন্জলি(আয়শা টাকিয়া) তার এই অভ্যাস দূর করার জন্য তাকে একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে পাঠাতে চায়! এটা মূলত সিগারেট, তামাক, মদ এবং বিভিন্ন ধরণের নেশা দূর করতে সাহায্য করে। ওয়াইফের অব্যাহত চাপে অবশেষে কে এই প্রোগ্রামে ভিজিট করতে রাজি হয়।
 
'কলকাতা কার্পেটস' নামে এক আজব দোকানে কিছু আধ্যাত্মিক পরিবেশ অতিক্রম করে যখন 'কে' মূল রিহ্যাবে পৌঁছায় তখন থেকেই সে মূলত ঝামেলায় পরে যায়। মোটামুটি পিওর একটা থ্রিলার অনুভূতি দিয়ে মুভিটা শুরু হয় এবং শেষ করার পর মনে হয়, কিছুই তো বুঝলাম না৷ 
 
অত্যন্ত উচু স্তরের আধ্যাত্মিক মুভি! বলিউডের ইতিহাসে এরকম মুভি আর কেউ বানাতে পারেনি। অনুরাগ কাশ্যপ চিজভাই এটা বানায়ে ফেলছে! বেশ কয়েকবার না দেখলে এর ভেতরের স্যাটায়ার আর মেটাফোরটা ভালো করে বুঝতে পারবেন না।
 
 
No smoking (2007)
Surrealistic, Neo-noir, physiological Thriller.
পার্সোনাল রেটিং: ১০/১০
আইএমডিবি: ৭.৩/১০
রোটেন টমেটোস: ৪৬%
 
বাংলা সাবটাইটেল লিঙ্কঃ https://subscene.com/subtitles/no-smoking/bengali/2522200

Comments

Popular posts from this blog

PREDESTINATION(2014)

আকাশ পার হয়ে গেল