Posts

Showing posts with the label mirage

MIRAGE(2018)

Image
স্প্যানিশ এই মুভিটা আমার দেখা প্রথম স্প্যানিশ মুভি। এর টাইটেলটাও দারুণ,  Mirage অর্থ হচ্ছে মরিচীকা। আর স্প্যানিশ টাইটেল, দুরান্তে লা তরমেন্তা। গল্পটা শুরু হয় ইন্টার্ণ সার্জন ভেরা রয়কে নিয়ে। ভেরা রয় তার হাজব্যান্ড এবং মেয়ের সাথে নতুন বাড়িতে ওঠে এবং তারা একটা পুরনো বক্স শেপ রুমে টিভি খুঁজে পায়। যেটা কোন রকম সংযোগ ছাড়াই কখনো অন হয় কখনো অফ হয়! আজব কাহিনী। আধ্যাত্মিক এই কাহিনীর মধ্যে পরিবর্তন আসে যখন ভেরা রয় এক রাতে টিভিতে একজন অপরিচিত ছেলেকে দেখতে পায় তখন থেকে। সময় হচ্ছে একটা রেখার মতো, কিন্তু কখনো কখনো এই রেখাতেও গ্লিচ বা ত্রুটি দেখা যেতে পারে। এই গ্লিচই মুভিটার মূল বিষয়। যাইহোক, ভিরা রয় একদিন তার মেয়েকে নিয়ে আসার জন্য স্কুলে যায়, কিন্তু কেউই তার মেয়েকে চিনতে পারে না। সবাই বলে, এই নামে এখানে কেউ নাই। আউলাঝাউলা ভিরা এরপর যায় তার স্বামীর অফিসে, কিন্তু সেখানেও তার স্বামী তাকে চিনতে পারে না। এরপর ভিরা যায় পুলিশের কাছে, পুলিশ তাকে আইডেন্টিফাই করে একজন প্রখ্যাত সার্জন হিসেবে। কিন্তু ভিরা এটা মানতে চায় না, সে তার হাজব্যান্ড এবং সন্তানকে ফিরে পেতে চায়। ছবিটায় দারুণ দারুণ সব সাসপেন্স আছে, যা আ...